শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

২৯ পৌরসভায় ভোট গ্রহণ শেষে, চলছে গণনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

সারা দেশে ২৯ পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। শনিবার (২৮ জানুয়ারি) বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে এক টানা ভোটগ্রহণ চলে। সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হয়েছে।

নীলফামারীর সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়ার ৫ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কেন্দ্র এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

প্রশাসনের সহযোগিতায় ভোট দেওয়াসহ নানা অভিযোগ এনে ভোট বর্জন করেন মহেশপুর পৌরসভার বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নু। এছাড়া ভোট বর্জনের ঘোষণা দেন নীলফামারী পৌরসভার জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুল আলম।

যেসব পৌরসভায় ভোট গ্রহণ হয়েছে : চট্টগ্রামের মিরসরাই, বারইয়ারহাট ও রাঙ্গুনিয়া; লক্ষ্মীপুরের রায়পুর, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, হবিগঞ্জ সদর, জামালপুর সদর, মাদারগঞ্জ ও ইসলামপুর; রাজশাহীর দুর্গাপুর ও চারঘাট; বগুড়া সদর, মানিকগঞ্জের সিঙ্গাইর, কিশোরগঞ্জের ভৈরব, ভোলার সদর ও চরফ্যাশন; চাঁদপুরের শাহরাস্তি ও মতলব; যশোরের কেশবপুর, নীলফামারীর সৈয়দপুর, মাদারীপুর সদর ও শিবচর; রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া সদর, ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর; জয়পুরহাট সদর, ময়মনসিংহের নান্দাইল ও গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD