শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভেরোনায় আবারও হোঁচট খেল জুভেন্টাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : লিগ শিরোপা ধরে রাখার অভিযানে আরও একটি ধাক্কা খেল জুভেন্টাস। ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে পারল না আন্দ্রেয়া পিরলোর দল। দারুণভাবে ঘুরে দাঁড়য়ে টানা নয়বারের চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে হেল্লাস ভেরোনা। প্রতিপক্ষের মাঠে সেরি আর ম্যাচটি ১-১ ড্র হয়েছে। ম্যাচের দুটি গোলই দ্বিতীয়ার্ধে। শেষ দিকে ভেরোনার গোলটি করেন আন্তোনিন বারাক। ভেরোনার বিপক্ষে এই নিয়ে টানা তিন ম্যাচ জয়শূন্য রাইলো তুরিনের ক্লাবটি। গত মৌসুমে এই মাঠে ২-১ গোলে হেরেছিল জুভেন্টাস। এরপর চলতি আসরে প্রথম দেখায় চ্যাম্পিয়নদের তাদেরই মাঠে ১-১ এ রুখে দেয় ভেরোনা। গতিময় ফুটবলে আত্মবিশ্বাসী শুরু করে জুভেন্টাস। প্রথম পাঁচ মিনিটে পরপর কয়েকটি ভালো আক্রমণ করে তারা। তবে সেই গতি ও ছন্দ ধরে রাখতে পারেনি দলটি। ভেরোনাও দ্রুত গুছিয়ে ওঠে। অবশ্য প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।
অষ্টম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় ভেরোনা; তবে দাভিদে ফারাওনির হেডে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি। চতুর্দশ মিনিটে ফেদেরিকো চিয়েসার শট ঝাঁপিয়ে ঠেকান ভেরোনা গোলরক্ষক।

প্রথমার্ধে নিজের ছায়া হয়ে থাকা রোনালদো ৪৯তম মিনিটে দলকে এগিয়ে নেন। চিয়েসার পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে জোরালো নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন পর্তুগিজ ফরোয়ার্ড। আসরে এটা তার ১৯তম গোল। গোছালো এক আক্রমণে ৭৭তম মিনিটে সমতায় ফেরে ভেরোনা। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে লাফিয়ে হেডে বল জালে পাঠান আন্তোনিন বারাক।
আট মিনিট পর আবারও গোল খেতে বসেছিল জুভেন্টাস। তবে দার্কো লাজোভিচের জোরালো শট স্ট্যাসনি কোনোমতে ঠেকান। বল তার হাত ছুঁয়ে ক্রসবারে লাগলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। ২৩ ম্যাচে ১৩ জয় ও সাত ড্রয়ে ৪৬ পয়েন্ট তিনে আছে জুভেন্টাস। শীর্ষে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৫৩। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে এসি মিলান। ২৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে ভেরোনা।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD