শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্বকাপ ফাইনালে তোলা মুডিকে ফেরালো শ্রীলঙ্কা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
POTCHEFSTROOM, SOUTH AFRICA - JANUARY 28: Tom Moody looks on before the ICC U19 Cricket World Super League Cup Quarter Final 1 match between India and Australia at JB Marks Oval on January 28, 2020 in Potchefstroom, South Africa. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

স্পোর্টস ডেস্ক : ১৪ বছর আগে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে তোলা কোচ টম মুডিকে বোর্ডের শীর্ষস্থানীয় পদ দিলো শ্রীলঙ্কা ক্রিকেট। গতকাল বোর্ডের নতুন ক্রিকেট পরিচালক নিযুক্ত হয়েছেন সাবেক এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
শ্রীলঙ্কা ক্রিকেটের টেকিনক্যাল অ্যাডভাইজরি কমিটির সুপারিশের ভিত্তিতে ডিরেক্টর অব ক্রিকেট এর দায়িত্ব পেলেন মুডি। তিন বছরের চুক্তি অনুযায়ী মূলত একজন কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন তিনি। এছাড়া ৩০০ দিনের বাধ্যতামূলক অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করতে হবে তাকে। লঙ্কান বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মুডির কাজ হবে ভবিষ্যৎ সফর সূচি বিশ্লেষণ ও ঘরোয়া টুর্নামেন্টের কাঠামো নিয়ে ভাবা। এছাড়া খেলোয়াড়দের কল্যাণ, শিক্ষা ও দক্ষতার অগ্রগতিতেও ভূমিকা রাখতে হবে তাকে। কোচিং ও সাপোর্ট স্টাফ কাঠামোর পাশাপাশি হাইপারফরম্যান্স ও ডাটা অ্যানালাইসিস নিয়েও কাজ করবেন মুডি। সাবেক এই অস্ট্রেলিয়ান ও উরচেস্টারশায়ারের অলরাউন্ডার দুই বছর শ্রীলঙ্কার কোচ ছিলেন। ২০০৭ সালে তার কোচিংয়ে বিশ্বকাপ ফাইনালে খেলেছিল দেশটি। অস্ট্রেলিয়ার কাছে ডিএল পদ্ধতিতে ৫৩ রানে হেরে শিরোপা হাতছাড়া করে তারা। বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেছেন, অতীতে শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে কাজ করেছেন টম এবং সাফল্য দেখিয়েছেন। আমি নিশ্চিত তার কাজের অভিজ্ঞতা দিয়ে আমাদের ক্রিকেটকে আরও মূল্যবান করে তুলবেন। ক্রিকেট পরিচালক হিসেবে আগেও কাজ করার অভিজ্ঞতা হয়েছিল মুডির, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলেও এই দায়িত্বে ছিলেন। এছাড়া সানরাইজার্স হায়দরাবাদ ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতেও তাকে দেখা গিয়েছিল এই পদে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD