শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইংল্যান্ডের কোচিং প্যানেলে ট্রেসকোথিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : সাবেক ব্যাটসম্যান মার্কাস ট্রেসকোথিক, জন লুইস ও নিউজিল্যান্ডের সাবেক স্পিনার জিতান প্যাটেলকে নতুন এলিট ব্যাটিং, পেস বোলিং ও স্পিন বোলিং কোচ নিয়োগ করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড-ইসিবি। তারা এবার ইংল্যান্ড দলের কোচিং প্যানেলে যোগ দেবেন। যেখানে হেড কোচ ক্রিস সিলভারউড ও তার পূর্ণকালীন দুই সহকারী হিসেবে গ্রাহাম থর্প ও পল কলিংউড আগে থেকেই কাজ করে চলেছেন।

৪৫ বছর বয়সী ট্রেসকোথিক জাতীয় দলের সাবেক ওপেনার। ৭৬ টেস্ট, ১২৩ ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে নামের পাশে। বর্তমানে সমারসেটের সহকারী কোচ হিসেবে কাজ করছিলেন।
ইংল্যান্ডের সাদা বলের স্কোয়াডের সাথে গত সাউথ আফ্রিকা সফরে খণ্ডকালীন দায়িত্বে ছিলেন ট্রেসকোথিক। পরে শ্রীলঙ্কা ও ভারতগামী ইংল্যান্ড দলের সঙ্গে ছিলেন না। মধ্য মার্চ থেকে নতুন দায়িত্বে যোগ দেবেন তিনি।

৪৫ বছর বয়সী লুইস জাতীয় দলের ক্যারিয়ার সমৃদ্ধ করতে পারেননি। এক টেস্ট, ১২ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি নামের পাশে। ইয়ং লায়ন্সের প্রধান কোচের দায়িত্ব পালন করছিলেন। নানা সময়ে ইসিবির অনেক কোচিং প্যানেলে কাজ করেছেন। সেখানে ৪০ বছর বয়সী জিতান প্যাটেলের কিউই জার্সিতে ২৪ টেস্ট, ৪৩ ওয়ানডে ও ১১ টি-টোয়েন্টির অভিজ্ঞতা আছে। চলতি ভারত সফরের শুরু থেকেই তিনি ইংলিশ দলের সাথেই আছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD