রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার। সমাবেশে যোগ দিতে ঢাকা থেকে সকালে নেতাকর্মীদের নিয়ে সড়ক পথে রওনা হয়েছেন বিএনপি মনোনীত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে অংশ নেওয়া তাবিথ আউয়াল।
সঙ্গে থাকা তার একান্ত সচিব রাজু যুগান্তরকে জানান, আড়াইটার দিকে তাবিথ আউয়ালের গাড়িবহর রাজশাহীর পুঠিয়ায় পৌঁছলে পুলিশ আটকে দেয়। প্রায় আধাঘণ্টা বাকবিতণ্ডার পর সঙ্গে থাকা ১০ জনকে না যেতে দেওয়ার শর্তে তাবিথ আউয়ালসহ বাকি ১০ জনকে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু তাবিথ কাউকে রেখে না যাওয়ার কথা বললে পুলিশ এক পর্যায়ে সবাইকে যেতে দেয়।
লাইটনিউজ