শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রোগী সেজে অ্যাম্বুলেন্সে মাদক পাচার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

রাজধানীর যাত্রাবাড়ী থেকে অ্যাম্বুলেন্সে করে পাচারের সময় ২৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২ মার্চ) বিকেলে র‌্যাব-৩ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১ মার্চ) রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা পদ্মা আবাসিক হোটেলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পর চেকপোস্ট বসিয়ে অ্যাম্বুলেন্সে থাকা গাঁজা উদ্ধার করা হয়। গাড়িতে অবস্থান করা এ সময় মো. জাহাঙ্গীর ও মো. জালালকে গ্রেপ্তার করা হয়।

সহকারী পুলিশ সুপার ফারজানা হক বলেন, গোয়েন্দাদের সংবাদ অনুযায়ী কয়েকজন মাদক ব্যবসায়ী অ্যাম্বুলেন্স যোগে রোগী সেজে অভিনব কায়দায় দাউদকান্দি থেকে যাত্রাবাড়ী হয়ে মতিঝিল অভিমুখে গাঁজা বহন করে নিয়ে যাচ্ছিল। এরপরই চেকপোস্ট বসানো হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক এনে রাজধানীর বিভিন্ন স্পটে সরবারহ করতো।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD