শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ মার্চ) বিকেলে আধিপত্য বিস্তারের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুইয়া ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারের জের ধরে সাবেক চসিক মেয়র আজম নাসির সমর্থিত গ্রুপের সঙ্গে শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সমর্থিত ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষে দফায় দফায় ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষের পর চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের ছাত্রাবাস

এ ঘটনায় ৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতরা হলেন আতাউল্লা বোখারী, তৌফিকুর রহমান ইয়ন, আরিফ হাসান এবং শাওন দত্ত।

বর্তমানে বিপুলসংখ্যক পুলিশ ক্যাম্পাস ও ছাত্রাবাসে অবস্থান নিয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ইনচার্জ জহিরুল হক ভুইয়া।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD