শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঈদের আগে ফুটবল রেফারিরা আরো ২৫ লাখ টাকা পাচ্ছেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২০

 

ঘরোয়া ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনা করা প্রায় ১০০ রেফারির বাফুফের কাছে পাওনা ছিল প্রায় কোটি টাকা। করোনাভাইরাসে সব খেলা বন্ধ হওয়ার পর এই রেফারিরা পড়েছিলেন বিপাকে। সংকটময় সময়ে তারা বাফুফের কাছে দাবি করেছিলেন সব পাওনা পরিশোধ করতে।

করোনায় সব কিছু বন্ধ হওয়ার পর বাফুফে রেফারিদের পাওনার মধ্যে ২৪ লাখ টাকা পরিশোধ করেছে। ঈদের আগে আরো ২৫ লাখ টাকা দেবেন বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ।

‘৯০ জনের মতো রেফারি আমাদের বিভিন্ন খেলা পরিচালনা করেন; কিন্তু খেলা বন্ধ হয়ে যাওয়ায় রেফারিদের বেশ কিছু টাকা বকেয়া হয়ে যায়। যার পরিমান ৮১ লাখ টাকা। এর মধ্যে করোনায় সব কিছু বন্ধ হওয়ার পর ২২৩টি চেকে আমরা ২৪ লাখ টাকা পরিশোধ করেছি। আমরা ঈদের আগে আরো ২৫ লাখ টাকা প্রদান করবো। তাহলে রেফারিদের পাওনার ষাট ভাগের মতো পরিশোধ হয়ে যাবে’-বলেন বাফুফের সাধারণ সম্পাদক।

রেফারিদের বাইরে বাফুফের বিভিন্ন পর্যায়ের বেতনভূক্ত মাঠকর্মী, স্টেডিয়াম ও বাফুফে ভবনের গেটম্যানসহ যারা কাজ করে থাকেন তাদের পাওনাও ঈদের পূর্বে পরিশোধ করা হবে জানিয়েছেন মো. আবু নাঈম সোহাগ।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD