শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মিয়ামি ওপেন থেকে নাম প্রত্যাহার করলেন ফেদেরার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : ডান হাঁটুর অস্ত্রোপচার থেকে পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় চলতি মাসের মিয়ামি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন রজার ফেদেরার। ৩৯ বছর বয়সী এই সুইস তারকা গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পরাজয়ের পর থেকে আর কোর্টে নামেননি। আগামী সপ্তাহে দোহায় অনুষ্ঠিতব্য কাতার ওপেনের মাধ্যমে তার কোর্টে ফেরার কথা রয়েছে।

এদিকে মিয়ামি হেরাল্ড সূত্র জানিয়েছে, ফেদেরারের এজেন্ট টনি গডসিক ২০ বারের গ্র্যান্ডসø্যাম বিজয়ী এই খেলোয়াড়ের মিয়ামি টুর্নামেন্টে না খেলার বিষয়টি নিশ্চিত করেছে। পত্রিকাটি আরো জানিয়েছে, দোহার পর ফেদেরার হয়তো দুবাইয়ে খেলবেন; কিন্তু তারপর অনুশীলনের জন্য কিছুদিনের বিশ্রামে থাকবেন। ফেদেরার নাম প্রত্যাহার করে নেওয়ায় মিয়ামি টুর্নামেন্টের আকর্ষণ অনেকাংশেই কমে যাবে বলে আয়োজকরা আশঙ্কা প্রকাশ করেছে।

গত বছর কভিড-১৯ মহামারির কারণে টুর্নামেন্টটি বাতিল হয়ে যাওয়ায় এ বছর আরো আকর্ষণীয়ভাবে তা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। যদিও ফেদেরার নাম প্রত্যাহারের পরও মিয়ামি আয়োজন নিয়ে আশাবাদী আয়োজকরা। পুরুষ বিভাগে ইতিমধ্যেই অংশগ্রহণ নিশ্চিত করেছেন বিশ্বের শীর্ষ দুই খেলোয়াড় নোভাক জকোভিচ ও রাফায়েল নাদাল। অন্যদিকে নারী বিভাগে খেলবেন সেরেনা উইলিয়ামস ও অস্ট্রেলিয়ান ওপেনের নতুন চ্যাম্পিয়ন জাপানের নাওমি ওসাকা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD