শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে উইন্ডিজ-শ্রীলঙ্কা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : আগামী অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে উইন্ডিজ ও শ্রীলঙ্কা। দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে উইন্ডিজ। দুই দলেরই লক্ষ্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির প্রথম সিরিজে জয় তুলে নেওয়া। আজ শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল সাজাতে এই সিরিজ দিয়েই পরীক্ষা-নিরিক্ষা শুরু করছে উইন্ডিজ ও শ্রীলঙ্কা। তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝপথেই দেশে ফিরেছেন টি-টোয়েন্টি ক্রিকেটে ইউনিভার্স বস ক্রিস গেইল। দীর্ঘ ৯ বছর পর ফিরেছেন পেসার ফিদেল এডওয়াডর্স। গেইল-এডওয়াডর্সকে দলে পেয়ে উজ্জীবিত উইন্ডিজ দল। এ দুই তারকাকে নিয়ে নিজেদের পরিকল্পনা সাজানোর ইঙ্গিত দিলেন উইন্ডিজের কোচ ফিল সিমন্স। এখন পর্যন্ত ১১ ম্যাচে মুখোমুখি হয়েছে উইন্ডিজ ও শ্রীলঙ্কা। লঙ্কানদের জয় ৬টি, ৫টি জয় উইন্ডিজের। সিমন্স বলেন, এই সিরিজ দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছি আমরা। বিশ্বকাপের আগে এখনো হাতে অনেক সময়। শিরোপা জয়ের জন্য শক্তিশালী দল গঠনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো। এই সিরিজের পরও আমাদের সামনে আরও কিছু সিরিজ আছে। সেগুলোও কাজে দিবে।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ নিয়ে সিমন্স বলেন, শ্রীলঙ্কা শক্তিশালী দল। এই ফরম্যাটে তাদের ভালো রেকর্ড আছে। তবে নিজেদের কন্ডিশনে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদি আমরা। আমাদের দলে বেশ কয়েকজন টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ক্রিকেটার আছে। গেইল-পোলার্ড-সিমন্সের মত ক্রিকেটাররা একাই ম্যাচ ঘুড়িয়ে দিতে পারে।
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথমবারের মত উইন্ডিজ সফরে শ্রীলঙ্কা। তবে সফর সিরিজে নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক দাসুন শানাকে পাচ্ছে না লঙ্কানরা। ভিসা জটিলতায় তিনি উইন্ডিজ সফরে যেতে পারেননি। তাই আবারো শ্রীলঙ্কা দলের নেতৃত্বে সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। অভিজ্ঞ এই ক্রিকেটারের ৩৪টি টেস্ট, ১০৬টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবছে প্রথমবারের মতো উইন্ডিজ সফরে আসা শ্রীলঙ্কাও। দল সাজাতে এই সিরিজ দিয়েই তারা নিজেদের প্রস্তুত করতে চায়। ম্যাথুজ বলেন, সিরিজটি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবকিছু নতুনভাবে শুরু করছি। বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতিটা এই সিরিজ দিয়ে শুরু করার পরিকল্পনা আমাদের। সিরিজ জয়ের ব্যাপারে দলের সকলে পারফরমেন্স করতে চায়। ব্যাটসম্যান-বোলাররা পারফরমেন্স করতে পারলেই সিরিজ জয় সম্ভব।’

শ্রীলঙ্কা দল : দিমুথ করুনারতেœ (ওয়ানডে অধিনায়ক), দাসুন শানাকা (টি- টোয়েন্টি অধিনায়ক), দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দানুস্কা গুনাতিলকা, নিরোশান ডিকবেলা, পাথুম নিশাঙ্কা, ওয়াহিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, নুয়ান প্রদীপ, কামিন্দু মেন্ডিস, বিশ্ব ফার্নান্ডো, লক্ষন সান্দাকান, দুশমন্থ চামিরা, থিসারা পেরেরা, আশিন বান্দারা, ওশাদা ফার্নান্ডো, দিলশান মধুশঙ্কা, আকিল ধনঞ্জয়া ও রামেশ মেন্ডিস।

উইন্ডিজ দল : কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, ফিদেল এডওয়ার্ডস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, জেসন হোল্ডার, আকিল হোসেন, এভিন লুইস, ওবেড ম্যাককয়, রোভম্যান পাওয়েল, লেন্ডল সিমন্স ও কেভিন সিনক্লেয়ার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD