শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশের বিপক্ষে প্রত্যাবর্তন গতিতারকা ফার্গুসনের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : পিঠের ইনজুরির কারণে প্রায় তিন মাস ধরে মাঠের বাইরে রয়েছেন নিউজিল্যান্ডের গতিতারকা লকি ফার্গুসন। যে কারণে খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজে। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই প্রত্যাবর্তন করবেন ২৯ বছর বয়সী এ জাঁদরেল পেসার।

গতবছরের নভেম্বরে ওয়েস্টইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ক্যারিয়ার সেরা ২১ রানে ৫ উইকেট নিয়েছিলেন ফার্গুসন। সেই সিরিজ শেষেই জানিয়েছিলেন পিঠের সমস্যার কথা। সেই ব্যাথার কারণেই ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি।
এবার চলতি মাসে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরবেন ফার্গুসন। আগামী ২০ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের খেলা। এরপর রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডেতে না হলেও, কুড়ি ওভারের সিরিজে ফার্গুসনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড।
ওয়েলিংটনে তিনি সংবাদমাধ্যমে বলেছেন, এ মুহূর্তে বলতে পারি যে, সে (ফার্গুসন) এখন ওয়ানডে সিরিজে দলের সঙ্গে যোগ দেবে। এরপর তার অবস্থার চূড়ান্ত পর্যবেক্ষণ করা হবে। নিশ্চিত করা হবে, আমরা যে পর্যায়ে চাই তার অবস্থা সেখানে আছে কি না। যদি সবকিছু ঠিক থাকে তাহলে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে পাওয়া যাবে।

তিনি যোগ করেন, কেউ বলতে পারে না যে ইনজুরির বিষয়ে কে কীভাবে প্রতিক্রিয়া দেখায়। ফার্গুসনের সুবিধা হলো সে শক্ত মানুষ, ফিট এবং স্ট্রেন্থ ও কন্ডিশনিংয়ে কঠোর পরিশ্রম করে। আশা করছি, এসব বিষয় তার দ্রুত পুনর্বাসনে সাহায্য করবে। নিউজিল্যান্ডের যে সাত খেলোয়াড় আসন্ন আইপিএলে যাবেন তাদের একজন ফার্গুসন। তিনি ছাড়াও অ্যাডাম মিলনে, কেন উইলিয়ামসন, জিমি নিশাম, ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার এবং কাইল জেমিসনরা খেলতে যাবেন আইপিএলে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD