শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জয়ে ফিরল জুভেন্টাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : আবারো জয়ের ধারায় ফিরেছে জায়ান্ট জুভেন্টাস। তবে রক্ষণ জমাট রেখে প্রথমার্ধে ভালোই লড়াই করল স্পেৎসিয়া। বিরতির পর আর চ্যাম্পিয়নদের আটকাতে পারেনি তারা। এক ম্যাচ পর আবারও জয়ে ফিরল আন্দ্রেয়া পিরলোর দল। আলিয়াঞ্জ স্টেডিয়ামে সেরি আর ম্যাচটি ৩-০ ব্যবধানে জিতেছে জুভেন্টাস। আলভারো মোরাতার গোলে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান ফেদেরিকো চিয়েসা। শেষ দিকে স্কোরলাইনে নাম লেখান ক্রিস্তিয়ানো রোনালদো। গত নভেম্বরে লিগে প্রথম দেখায় স্পেৎসিয়ার মাঠে ৪-১ গোলে জিতেছিল জুভেন্টাস।
তিন দিন আগে হেল্লাস ভেরোনার মাঠে হোঁচট খাওয়া শিরোপাধারীরা এবার শুরুতেই গোল খেতে বসেছিল। ম্যাচের অষ্টম মিনিটে প্রতি আক্রমণে স্পেৎসিয়ার ডিফেন্ডার রিকার্দো মার্কিসার শট পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়।
২৯তম মিনিটে সতীর্থের লম্বা করে বাড়ানো বল ডি-বক্সের মুখে ফাঁকায় আয়ত্তে¡ পেয়েই গিয়েছিলেন আলেক্স সান্দ্রো। গোলরক্ষক ইভান প্রোভেদেল ছুটে এসে প্রতিহত করেন। ফিরতি বল পেয়ে রোনালদো শট নিতে দেরি করায় সুযোগটি নষ্ট হয় জুভেন্টাসের। বিরতির খানিক আগে আসরের সর্বোচ্চ গোলদাতার সামনে দুর্ভাগ্য বাঁধ সাধে। এবার ফাঁকায় বল পেয়ে পর্তুগিজ তারকার নেওয়া কোনাকুনি শট পোস্টে বাধা পায়। ৬১তম মিনিটে একসঙ্গে দুটি পরিবর্তন করেন কোচ পিরলো। ওয়েস্টন ম্যাককেনির জায়গায় মোরাতা ও ফ্রাবোত্তার বদলি ফেদেরিকো বের্নারদেস্কিকে নামান তিনি। এই দুই বদলির নৈপুণ্যেই এগিয়ে যায় জুভেন্টাস। বাঁ দিক থেকে বের্নারদেস্কির একটু উঁচু করে বাড়ানো বল ছয় গজ বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় বাঁ পায়ের শটে গোলটি করেন মোরাতা। প্রথমে লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললেও পরে ভিএআরের সাহায্যে গোলের বাঁশি বাজান রেফারি। ব্যবধান দ্বিগুণ করা গোলেও জড়িয়ে আছে বের্নারদেস্কির নাম। তার পাস পেয়ে চিয়েসার নেওয়া প্রথম শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক, কিন্তু বিপদমুক্ত করতে পারেননি তিনি। ছুটে গিয়ে আলগা বল জালে পাঠান ইতালিয়ান এই ফরোয়ার্ড। রোনালদোর ৭৭তম মিনিটে নেওয়া ফ্রি কিক ঝাঁপিয়ে ফেরান প্রোভেদেল। অবশেষে ৮৯তম মিনিটে সাফল্যের দেখা পান পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। ডান দিক থেকে রদ্রিগো বেন্তানকুরের পাস ধরে ডি-বক্সের মুখ থেকে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
লিগে এই নিয়ে টানা তিন ম্যাচে গোল করলেন রোনালদো। আসরে তার মোট গোল হলো ২০টি। যোগ করা সময়ের শেষ মিনিটে গিয়াসি ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্পেৎসিয়া। কিন্তু ব্যবধান কমাতে পারেননি আন্দ্রে গালাবিনোভ। তার দুর্বল স্পট কিক ঠেকিয়ে দেন ভয়চেখ স্ট্যাসনি। ২৪ ম্যাচে ১৪ জয় ও সাত ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে জুভেন্টাস। ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে তাদের নগর প্রতিদ্ব›দ্বী এসি মিলান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD