শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা : তিতে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : যে ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন ফুটবলপ্রেমীরা, সেই ম্যাচ দুয়ারে। চলতি মাসেই মুখোমুখি হবে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। উপলক্ষ কাতার বিশ্বকাপের বাছাই। দুই চিরপ্রতিদ্ব›দ্বীর লড়াই ব্রাজিল কোচ তিতের কাছে পাচ্ছে বাড়তি গুরুত্ব। বাছাইয়ের চেয়েও বড় করে দেখছেন আর্জেন্টিনা ম্যাচকে।

বাংলাদেশ সময় ৩১ মার্চ সকাল সাড়ে ছয়টায় মারাকানা স্টেডিয়ামে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তিতের সাক্ষাৎকারে উঠে আসে তার কোচিং ক্যারিয়ারের নানা দিক।

আর্জেন্টিনার বিপক্ষে খেলার আগে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। দুই ম্যাচ নিয়ে নিজের ভাবনার কথা জানালেন তিতে।
দুটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। বাছাইপর্ব খুবই ভারসাম্যপূর্ণ। গত বাছাইয়ে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দুটি কৌশলগত দিক দিয়ে ছিল আমাদের খেলা সবচেয়ে সেরা দুই ম্যাচ। দুই দলই আক্রমণের চেষ্টা করেছিল, সুযোগ তৈরির চেষ্টা করেছিল, প্রতিপক্ষের জন্য দুই দলই কাজটা করে তুলেছিল কঠিন। ম্যাচ দুটি ছিল খুবই ভারসাম্যপূর্ণ। দুটি ম্যাচই আমাদের জন্য ছিল কঠিন।

ব্রাজিল-আর্জেন্টিনা, ব্রাজিল-উরুগুয়ে ম্যাচগুলোতে ঐতিহাসিকভাবেই একটা আলাদা গুরুত্ব আছে। আর্জেন্টিনা দলে রয়েছে অসাধারণ সব খেলোয়াড়। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও আমার কাছে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিজেই একটি আলাদা প্রতিযোগিতা।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৪ ম্যাচে শতভাগ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ব্রাজিল। সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ জেতা দলটি এবারের বাছাইয়ে ১২ গোল করার বিপরীতে খেয়েছে কেবল দুটি।

সমান ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। কলম্বিয়ার শুরুটা অবশ্য ভালো হয়নি। একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তারা আছে ১০ দলের তালিকায় সাতে। আগামী ২৭ মার্চ স্বাগতিক কলম্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল।

 

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD