শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফিল্ডিংয়ে জোর দিয়ে শুরু অনুশীলন পর্ব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : মাঠ থেকে দূরে রাখার চেয়ে বড় শাস্তি খেলোয়াড়দের আর কিছুই নেই। মহামারি করোনার কারণে এটাই করতে বাধ্য হচ্ছে ক্রিকেটাররা। নিউজিল্যান্ডে ৮ দিন কোয়ারেন্টাইনের পর গতকাল দারুণ একটি সেশন হলো।

তাই উচ্ছ¡াস দলের সবারই। মুক্তির আনন্দ বলে কথা। গত ২৪ ফেব্রæয়ারি নিউজিল্যান্ডে পা রাখার পর গতকাল বৃহস্পতিবার প্রথম অনুশীলন করল বাংলাদেশ দল। লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত মাঠে চারটি গ্রæপে ভাগ হয়ে আলাদা সময়ে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। প্রতি গ্রæপে ছিলেন ৫ জন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের ২ জন সদস্য। ২ ঘণ্টা করে সময় বরাদ্দ ছিল প্রতি গ্রæপের জন্য। অনুশীলন শেষে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন জানালেন, প্রথম দিনের অনুশীলনে বেশি জোর ছিল ফিল্ডিংয়ে।

আজকের অনুশীলনে সবার আগে আমরা ফিল্ডিং নিয়ে বেশি কাজ করেছি। শর্ট ক্যাচ, হাই ক্যাচ নিয়ে। এখানে আবহাওয়া ও বাতাসের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার আছে। এজন্যই ক্যাচিং করা। এরপর আমরা ছোট ছোট সেশনে ব্যাটিং-বোলিং করেছি।

পরে ফিটনেস নিয়ে কাজ করেছি, যেহেতু গত ৭ দিন ফিটনেসের কাজ খুব বেশি করতে পারিনি। ট্রেনারের নিদের্শনা অনুযায়ী রানিং করেছি। সামনে যতদিন সময় আছে, ছোট ছোট প্র্যাকটিস করে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করব।
এর ফলে ব্যাটিং-বোলিং ঘষামাজা দিয়ে সিরিজের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল দলের। সফরে এবার দলের লক্ষ্য নিউজিল্যান্ডে জয় খরা কাটানো। কিউইদের বিপক্ষে তাদের দেশে কোনো সংস্করণেই কখনও জিততে পারেনি বাংলাদেশ। দেশ ছাড়ার আগে যে কথা বলে গেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, সেই লক্ষ্যের কথাই আবার উঠে এলো সাইফের কণ্ঠে।

প্রত্যাশা অবশ্যই থাকবে। ওয়ানডেতে আমরা অনেক ভালো দল। দিনটি যদি আমাদের হয়, সবাই যদি ভালো খেলতে পারি, ফল অবশ্যই আমাদের পক্ষে কথা বলবে। পাশাপাশি টি-টোয়েন্টিও আছে। যেহেতু এর আগে আমাদের প্রাপ্তির খাতা একদমই শূন্য, আমাদের চেষ্টা থাকবে এই সিরিজ থেকে কিছু নিয়ে যেন দেশে ফিরতে পারি।

অনুশীলন শুরু হলেও কোয়ারেন্টাইন থেকে এখনও পুরো মুক্তি মেলেনি ক্রিকেটারদের। জৈব-সুরক্ষা বলয়ে গ্রæপ ধরে এভাবে অনুশীলন চলবে ৭ দিন। এরপর পুরোপুরি মুক্তি। কুইন্সটাউনে ৫ দিনের ক্যাম্পে নিবিড় অনুশীলনে প্রস্তুতি নেবেন ক্রিকেটাররা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD