স্পোর্টস রিপোর্টার : কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এবার আইপিএলে পেয়েছেন নতুন দল। টাইগার পেসারকে ১ কোটি রুপিতে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। আর এই রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান রঞ্জিত বারঠাকুর মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেন আইপিএলের দল রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান রঞ্জিত বারঠাকুর।
এবার বাংলাদেশে কন্ডিশনিং ক্যাম্প করতে পারে রাজস্থান রয়্যালস। করোনার কারণে তাদের ঘরের মাঠ জয়পুরে খেলা হওয়ার সম্ভাবনা নেই। তাই বিকল্প চিন্তা করতে হচ্ছে রাজস্থানকে। রঞ্জিত বলেন, বাংলাদেশে আমরা একটি একাডেমি করতে চাই। যার নাম হবে রয়্যাল একাডেমি। যদিও এটি এখনো ভাবনার মধ্যে আছে। তবে পরিকল্পনা বাস্তবায়নে আমরা উদগ্রীব হয়ে আছি। আমি বাংলাদেশ ক্রিকেটকে সবসময়ই সমর্থন দিয়ে গেছি।
রাজস্থান চেয়ারম্যান যোগ করেন, আমি সবসময়ই বাংলাদেশ ক্রিকেটের পাশে থেকেছি। আশরাফুলের সময় (ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক), ১৯৮৭ সালে এখানে এসেছিলাম। এখানে প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট ছিল এশিয়া কাপ, আমি উইলস-এ ছিলাম, টুর্নামেন্টের স্পন্সর ছিলাম (১৯৮৮ উইলস এশিয়া কাপ)। এখানে ফিরতে পেরে আমি খুবই খুশি।
আমি আবারো বাংলাদেশে আসতে পেরে খুবই খুশি। দ্বিতীয়ত আমি এখানে এসেছি স্টেডিয়ামটি দেখতে যে আমরা কিভাবে বাংলাদেশ জেলা এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে কো-অপারেশন করতে পারি এবং কিভাবে আমরা এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো করতে পারি সেটা দেখতে। এসময় উপস্থিত ছিলেন বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন, প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা। পরে প্রতিনিধি দল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গেও দেখা করেন।
রঞ্জিত বারঠাকুর ভারতের বিশিষ্ট ব্যবসায়ী, রাজস্থ্যান রয়্যালসের সত্বাধিকারী কোম্পানি রয়্যাল মাল্টিস্পোর্ট প্রাইভেট লিমিটেডের নির্বাহী চেয়ারম্যান।
আরেকটি ব্যাপার, শুরু থেকেই রাজস্থ্যান রয়্যালসের চেয়ারম্যান হওয়ার সোভাগ্য হয়েছে আমার। আমরা এবার মুস্তাফিজকে নিয়েছি (আইপিএলের নিলামে)। আশা করি, সে খেলবে আমাদের হয়ে। অবশ্যই তার কাছে দেশের দায়িত্ব আগে, তারপর রাজস্থান। দেখা যাক আশা করি, সে দেশের হয়ে সুযোগ পাবে। না পেলে আমরা সবসময় তার পাশে আছি।
রঞ্জিত বারঠাকুর জানালেন, কলকাতা ও চেন্নাইয়ের পরই রাজস্থানের সবচেয়ে বেশি সমর্থক বাংলাদেশে। এখানে ও উত্তর-পূর্ব ভারতে সমর্থকগোষ্ঠী আরো বাড়াতে তৃণমুলের ক্রিকেট নিয়ে তারা কাজ করতে চান বলেও জানালেন।