শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জাতীয় আর্চারিতে আলিফের তিন সোনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

স্পোর্টস রিপোর্টার : এবারের ১২ তম বঙ্গবন্ধু জাতীয় আর্চারিতে তিনটি সোনা জিতে আলোড়ন তুলেছেন বিকেএসপির আর্চার আব্দুর রহমান আলিফ। রিকার্ভতে একাই রাজত্ব করেছেন এই তরুণ। দেশের তারকা আর্চার রোমান সানাকে বিদায় করে সেরার লড়াইয়ে পেরে ওঠেননি হাকিম আহমেদ রুবেল। অবশেষে তাকে হারিয়ে রিকার্ভ পুরুষ এককের সোনা জিতেছেন আব্দুর রহমান আলিফ।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের এই আর্চার জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভের দলগত ও মিশ্র দলগত বিভাগেও সেরার স্বাদ পেয়েছেন। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল প্রতিযোগিতার শেষ দিনে রিকার্ভ পুরুষ এককে আলিফ ৭-৩ সেট পয়েন্টে রুবেলকে হারান।

রিকার্ভ পুরুষ দলগত বিভাগের ফাইনালে প্রদীপ্ত চাকমা ও শেখ সজীবকে সঙ্গে নিয়ে ৬-২ সেট পয়েন্টে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার আফজাল হোসেন-সাগর ইসলাম-মিশাদ প্রধানকে হারান। মিশ্র দলগত বিভাগে সেরা হওয়ার লড়াইয়ে দিয়া সিদ্দিকীর সঙ্গে জুটি গড়ে ৫-৪ সেট পয়েন্টে জেতেন পুলিশ আর্চারি ক্লাবের তামিমুল ইসলাম ও বিউটি রায় জুটির বিপক্ষে।

রিকার্ভ মহিলা এককের ফাইনালে ঢাকা আর্মি আর্চারি ক্লাবের মেহেনাজ আক্তার মনিরা ৬-০ সেট পয়েন্টে নাজমিন খাতুনকে হারান। নাসরিন আক্তার ও রাবেয়া আক্তারকে সঙ্গে নিয়ে মেয়েদের দলগত রিকার্ভেও সোনা জেতেন মেহেনাজ। ফাইনালে ৫-৪ সেট পয়েন্টে দিয়া সিদ্দিকী, ফাহমিদা সুলতানা নিশা ও উম্যা চিং মার্মাকে নিয়ে গড়া বিকেএসপি দলকে হারান। কম্পাউন্ড পুরুষ এককের ফাইনালে বাংলাদেশ আনসারের ঐশ্বর্য্য রহমান ১৪০-১৩৬ স্কোরে হারান বিকেএসপির হিমু বাছাড়কে।
কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে সুস্মিতা বনিক (ঢাকা আর্মি আর্চারি ক্লাব) ১৪৩-১৪১ স্কোরে রোকসানা আক্তারকে (ঢাকা আর্মি আর্চারি ক্লাব) হারিয়ে সোনা জিতেছেন।

কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে রোকসানা আক্তার, সুস্মিতা বনিক ও তানিয়া রীমা সোনা এনে দিয়েছেন ঢাকা আর্মি আর্চারি ক্লাবকে; ২২১-২০৬ স্কোরের ব্যবধানে তারা হারান হুমায়রা খাতুন, রিতু আক্তার ও শিউলি আক্তারকে নিয়ে গড়া বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবকে।

কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে অসীম কুমার দাস, মোহাম্মদ আশিকুজ্জামান ও ভানরুম বমকে নিয়ে গড়া বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব ২২৪-২১৬ স্কোরের ব্যবধানে ঢাকা আর্মি আর্চারি ক্লাবকে হারিয়েছে। আর্মির হয়ে খেলেন জাবেদ আলম, মিঠু রহমান ও সোহেল রানা।

কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রোকসানা আক্তার ও মিঠু রহমান সোনা এনে দিয়েছেন ঢাকা আর্মি আর্চারি ক্লাবকে। এই জুটি ১৪৯-১৪৭ স্কোরের ব্যবধানে হারিয়েছেন বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের অসীম কুমার দাস-হুমায়রা খাতুন জুটিকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD