শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আহত এমপি জাকিয়া হাসপাতালে, ১৯ আইনজীবীর নামে মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির দুগ্রুপের সংঘর্ষের প্রায় ৩০ ঘণ্টা পর হাসপাতালে ভর্তি হয়েছেন সমিতির সদস্য ও সংরক্ষিত আসনের নারী এমপি জাকিয়া তাবাসসুম জুই।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি।

তবে এর আগে সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন আহত আইনজীবী সারওয়ার আহমেদ বাবু।

মামলায় আসামি করা হয়েছে- সমিতির সভাপতি অ্যাড.মাজহারুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শামসুর রহমান পারভেজ, হযরত আলী বেলাল, খয়রাত আলী, মাহফুজুর রহমান বিপুল, মাহফুজ আলী, কবির বিন গোলাম চার্লি, অনিমেষ চন্দ্র রায়, সিফাত রহমান লিমন, আলাল, হেলাল ফারুক, শাওন, আকবর, রাজা, নবী, রবিউল ইসলাম রবি, খোকনসহ ১৯ জনকে।

শুক্রবার দিবাগত রাত ১২টায় এমপিকে দেখতে হাসপাতালে যান জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এ সময় তিনি জানান, গত বৃহস্পতিবার আইনজীবী সমিতির সামনে সংঘর্ষের ঘটনায় তিনি মাথায় আঘাত পেয়েছেন। সে সময় তিনি বিষয়টি টের না পেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে মাথার যন্ত্রণা বেড়ে যায়। প্রচণ্ড ব্যথা সহ্য করতে না পেরে তিনি হাতপাতালে ভর্তি হন।

দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পারভেজ সোহেল রানা জানান, শারীরিক অসুস্থতা অনুভব করায় তিনি নিজেই হাসপাতালে ভর্তি হন। তিনি মাথায় ও পায়ে আঘাত পেয়েছেন। তার প্রচণ্ড মাথাব্যথাও ছিল। তবে হাসপাতালে সিটি স্কিন করালে আঘাতের কারণ জানা যেত। তবে তার আগেই তিনি ঢাকার হাসপাতালে স্থানান্তরিত হয়েছেন।

কোতোয়ালি থানার ওসি মোজাফফর হোসেন জানান, সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটি করেছেন আইনজীবী সারওয়ার আহমেদ বাবু।

উল্লেখ্য, নয়টি এজেন্ডা নিয়ে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সাধারণ সভা শুরু হয়।

এর পরই সমিতির সাবেক কমিটির নেতারা সভা বন্ধ করতে বললে একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ১৫ জন আহত হন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD