বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আবারোও চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ‘মক্কা-মদিনায় হামলা করিনি’ টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, আলিসের অভিষেক ডেঙ্গুতে আরো সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৭৩ ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি, পাবেন যারা ঢাকার ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ সহস্রাধিক পুলিশ সরকার ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে: চিফ হুইপ ‘মাটি খেয়ে থাকব, তবু এক ইঞ্চি ভূখণ্ড ছাড়ব না’: ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী ৭ রোগে আক্রান্তরা পাবেন এক লাখ টাকা, আবেদন করবেন যেভাবে পাকিস্তান এমন একটি দেশ, যার সঙ্গে আমাদের সম্পর্ক রাখাটা জরুরি

করোনা শনাক্তে নারায়ণগঞ্জে স্থাপিত ল্যাব উদ্বোধন আজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২০

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের খানপুর তিন শ শয্যা হাসপাতালে কভিড-১৯ টেস্টের জন্য স্থাপিত ল্যাব আজ বুধবার উদ্বোধন করা হবে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় বিষয়টি নিশ্চিত করেছেন। এরই মধ্যে ল্যাবের সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. শামসুদ্দোহা সরকার সঞ্চয়।

ডা. সঞ্চয় বলেন, ‘আমাদের ল্যাবের সব প্রস্তুতি শেষ হয়েছে। এখানে প্রতিদিন এক সেটাপে ৯০টি করে টেস্ট করা যাবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, স্বাস্থ্য সচিব, জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন, জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম, জেলা সিভিল সার্জন (সিএস) ডা. মোহাম্মদ ইমতিয়াজ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় প্রমুখ উপস্থিত থাকবেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD