শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছে ভারত। আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে নিউ জিল্যান্ডকে টপকে শীর্ষে উঠেছে বিরাট কোহলির দল। একই সঙ্গে জায়গা করে নিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট হেরেও ভারত চার টেস্টের সিরিজ জিতে নিয়েছে ৩-১ ব্যবধানে। শনিবার চতুর্থ টেস্ট শেষ হওয়ার পর নিউ জিল্যান্ডকে পেছনে ফেলে স্বাগতিকরা।

সবার ওপরে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১২২। গত জানুয়ারিতে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে ওঠা নিউ জিল্যান্ড এখন দুইয়ে, রেটিং পয়েন্ট ১১৮। তিনে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৩।

২০১৬ সালের অক্টোবরের পর গত মে মাসে আইসিসির বার্ষিক র‍্যাঙ্কিং হালনাগাদে শীর্ষস্থান হারায় ভারত। তাদেরকে তিনে ঠেলে তখন চূড়ায় উঠেছিল অস্ট্রেলিয়া। এবার কোহলিরা পুনরুদ্ধার করলেন সেই অবস্থান।

টানা দুটি টেস্ট সিরিজ জিতল ভারত। অস্ট্রেলিয়ার পর এবার ইংল্যান্ডকে হারালো তারা। আর তাতে জায়গা করে নিল র‍্যাঙ্কিংয়ে শীর্ষে।

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। নিশ্চিত করেছে ফাইনাল। আগামী ১৮ থেকে ২২ জুন হতে যাওয়া ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড।

তৃতীয় টেস্ট হেরে ফাইনালের লড়াই থেকে ছিটকে যায় ইংল্যান্ড। টিকে ছিল অস্ট্রেলিয়ার আশা। তবে ভারত হারলেই কেবল ফাইনালে দেখা হতো তাসমান সাগর পাড়ের দুই দেশের। তাদের আশা গুঁড়িয়ে কোহলিরা শেষ টেস্ট জিতে নিয়েছেন তিন দিনেই।

র‍্যাঙ্কিংয়ে ১০৫ রেটিং পয়েন্ট নিয়ে চারে ইংল্যান্ড। পাঁচে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ৯০। ৫১ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে বাংলাদেশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD