শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গুলিস্তানে বাসচাপায় মেয়ের সামনেই মা নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১

রাজধানীর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় মেয়ের সামনেই বাসচাপায় এক নারী নিহত হয়েছেন।

রোববার দুপুরে গোলাপ শাহ্ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম পারভীন বেগম (৪০)। তিনি মুন্সীগঞ্জের রাজদিয়া গ্রামের আব্দুল বাসেদের স্ত্রী। মেয়েকে ডাক্তার দেখাতে ঢাকায় এসেছিলেন তিনি। বাড়ি ফেরার পথে দুপুর ১টার দিকে দুর্ঘটনার শিকার হন।

পরে মেয়ে সুমাইয়া মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুমাইয়া বলেন, আমার বাতজ্বর। ডাক্তার দেখাতে মায়ের সঙ্গে আজ মুন্সীগঞ্জ থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে এসেছিলাম। ফেরার পথে গুলিস্থান থেকে মুন্সীগঞ্জের গাড়িতে ওঠার জন্য রাস্তা পার হচ্ছিলাম। এ সময় মল্লিক পরিবহনের চাপায় মা গুরুতর আহত হন। পরে তাকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নিহতের স্বামী আব্দুল বাসেদ ঢামেকে এসে তার স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান।

এ সময় তিনি বলেন, বাতজ্বরের কারণে তার মেয়ে সুমাইয়া তার মায়ের সঙ্গে হাসপাতালে ইনজেকশন নিতে ঢাকায় এসেছিল। বাসায় ফেরার পথে গুলিস্তানে দুর্ঘটনার শিকার হয় তার স্ত্রী।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD