শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশ ১২ এপ্রিল শ্রীলঙ্কা যাবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১

স্পোর্টস রিপোর্টার : আগামী ১২ এপ্রিল টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। পরের মাসে আবার বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা। আইসিসি ওয়ানডে সুপার লিগের তিনটি ম্যাচ খেলতে শ্রীলঙ্কা বাংলাদেশ সফর করবে। ২০ মে শ্রীলঙ্কার বাংলাদেশ সফর করার কথা জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের দুটি টেস্ট খেলা হবে একই ভেন্যুতে। তবে খেলা কোন ভেন্যুতে হবে, সেটি জানাননি বিসিবির প্রধান নির্বাহী। তবে বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে থাকবে কলম্বোয়, দুটি টেস্ট এক জায়গায় হবে। বাংলাদেশ দল কলম্বোয় থাকবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দল সম্ভবত ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। প্রাথমিকভাবে ছয়-সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, অন্যান্য নিয়মনীতি যা আছে, এসবের মধ্যেই বাংলাদেশ দল থাকবে।

শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের এ সফর হওয়ার কথা ছিল গত জুলাইয়ে। করোনার কারণে সিরিজটি স্থগিত হয়। এরপর অক্টোবরে আবার সিরিজটি আয়োজনের চেষ্টা করে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।

কোয়ারেন্টাইনের নিয়ম নিয়ে বনিবনা না হওয়ায় অক্টোবরেও সিরিজটি মাঠে গড়ায়নি। আগামী এপ্রিলে দুই দলের কোনো সিরিজ না থাকায় এই সময়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় দুই দেশের ক্রিকেট বোর্ড।

নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে দুই সপ্তাহের মতো সময় পাবেন ক্রিকেটাররা। এরপর বাংলাদেশ শ্রীলঙ্কায় যাবে, শ্রীলঙ্কা থেকে আসার পর হয়তো আমরা ১৪-১৫ দিনের একটা বিরতি পাব। আমরা আশা করছি, আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার পরে আমাদের সঙ্গে শ্রীলঙ্কার ঘরের মাঠের সিরিজ হবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য শ্রীলঙ্কা মে মাসের ২০ তারিখের দিকে বাংলাদেশে আসবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD