শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাবার সঙ্গে দেখা করে ফেরার পথে ছেলে নিহত, মা হাসপাতালে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১

নরসিংদীর শিবপুর উপজেলায় বাবার সঙ্গে দেখা করে ফেরার পথে বালুবাহী ট্রাকচাপায় অটোরিকশাযাত্রী শামীম মিয়া নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন ওই কিশোরের মা পিংকি বেগমসহ পাঁচজন।

সোমবার সকালে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বাড়ইগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম মিয়া শিবপুর উপজেলার কুমারটেক গ্রামের ভেড়ামারা এলাকার সুমন মিয়ার ছেলে। দুর্ঘটনার সময় শামীম তার মা পিংকি বেগমের সঙ্গে ওই অটোরিকশায় করে বাড়িতে ফিরছিল।

পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, শামীম তার মা পিংকি বেগমসহ ছয়জন ওই অটোরিকশায় শিবপুরে ফিরছিলেন। অটোরিকশাটি ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বাড়ইগাঁও এলাকায় পৌঁছানোর পর মনোহরদীগামী একটি বালুবাহী ট্রাক তাদের অটোরিকশায় চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই কিশোরের মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহত হন শামীমের মা পিংকি বেগমসহ পাঁচজন। তাদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত কিশোরের মামা শাহীন আলম জানান, পিংকি ও ভাগ্নে শামীম মিয়া গাজীপুরে গিয়েছিলেন কয়েক দিন আগে। গাজীপুরের একটি কারখানায় শামীমের বাবা সুমন মিয়া চাকরি করেন। সোমবার ফেরার পথে দুর্ঘটনায় নিহত হয় ভাগ্নে। বোন হাসপাতালে চিকিৎসাধীন।

শিবপুর থানার উপপরিদর্শক রাসেল কবির জানান, নিহত কিশোরের মরদেহ হাসপাতালে আছে। দুর্ঘটনার পর বালুবাহী ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।

তবে ধারণা করা হচ্ছে, ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD