শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাস্তায় ময়লা ফেলায় অভিনব প্রতিবাদ মেয়র আতিকের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১

যত্রতত্র ময়লা না ফেলতে বার বার অনুরোধ করার পরেও রাস্তা জুড়ে ময়লার স্তুপ রাখায় এবার অভিনব প্রতিবাদ করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। মিরপুর সেকশন-৬ এলাকায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নির্মিত সরকারি আবাসনের গেটে এমন ঘটনা ঘটলো।

সোমবার (০৮ মার্চ) সকালে ওই এলাকা পরিদর্শনে যেয়ে মেয়র দেখতে পান রাস্তার একটা বড় অংশ জুড়ে ময়লার স্তুপ, এরপর সিদ্ধান্ত নেন এই ময়লা সরকারি আবাসনের গেটের সামনে ফাঁকা জায়গা রাখা হবে। যেই কথা সেই কাজ ময়লা অপসারণের যন্ত্র দিয়ে সেই রাস্তার ময়লা নিয়ে রাখলেন সরকারি আবাসনের গেটের সামনে। মেয়রের এই প্রতিবাদকে অনেকে সাধুবাদ জানিয়েছেন।

এবিষয়ে মেয়র সাংবাদিকদের বলেন, দেখুন এখানে ৬৫০টার অধিক ফ্লাট আছে। যারা এই ভবনটা করেছেন, যারা এখানে থাকেন এটা দুঃখজনক ব্যাপার। যারা ভবন করেছেন তারা চিন্তা করেন নাই ৬৫০টি ফ্ল্যাট বা ৭২০ ফ্ল্যাটের মালিকরা ময়লাটা কোথায় ফেলবে? ওনারা ময়লাটা রাস্তায় ফেলে দিয়েছে, যারা সরকারি কর্মকর্তা উনারা যদি রাস্তায় ময়লা ফেলেন বাকিরা কি করবে?

‘এজন্য বলেছি ময়লাটা পরিষ্কার করে ওনাদের সামনে যে সৌন্দর্যমণ্ডিত জায়গা আছে সেখানে ময়লাটা ফেলে দেন। আমি বলেছি ভেতরে জায়গা দিন ওনারা বলেছে ওনাদের ভেতরে গন্ধ হবে। ভেতরে গন্ধ হবে আর রাস্তার ওপরে ফেলে দিচ্ছে এটা তো হাজার হাজার জনগণ গন্ধ পাচ্ছে। তাই আমি তাদের একটা ম্যাসেজ দিতে চাই যে আপনার দ্রুত সকলের সাথে আলাপ করে সুন্দর করে একটা জায়গা দিন আমি এসটিএস করে দেব। এসটিএসের জন্য টাকা চাচ্ছি না। আমরা নিজের খরচে এসটিএস করে নেব।

তিনি বলেন, প্রত্যেকের উচিত যার যার জায়গায় খাল পরিষ্কার করুন, এসটিএসের জন্য জায়গা রাখুন। আমরা সবাই মিলে শহর পরিষ্কার রাখতে চাই। শহর তো এমনিতেই অপরিকল্পিত এভাবে যদি আরও অপরিকল্পিত করে ফেলি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে কিভাবে। আসুন সবাই মিলে শহরটাকে পরিষ্কার রাখি।

এসময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে মেয়র পাশের খাল পরিদর্শন করেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD