শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ডা. সাবরিনার জামিন নামঞ্জুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১

নভেল করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষার নামে প্রতারণার মামলায় ডা. সাবরিনা চৌধুরীর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৮ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দেন।

সাবরিনার পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী প্রণব কান্তি ভৌমিক। তিনি বলেন, আসামি প্রায় ৮ মাস কারাগারে আছেন। আসামিকে কারাগারে রেখে বিচার শেষ করতে হবে এমন কথা আইনে নেয়। তাই তার জামিন আবেদন করা হয়। তবে মহানগর দায়রা জজ আদালত জামিন আবেদন নামঞ্জুর করে দিয়েছেন। একইসঙ্গে আদালত জামিনের জন্য হাইকোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানান প্রণব কান্তি ভৌমিক।

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করে ২৭ হাজার মানুষকে জেকেজি হেলথকেয়ার ভুয়া রিপোর্ট দেয় বলে অভিযোগ ওঠে। পরে ওই রিপোর্টের বেশিরভাগই ভুয়া বলে ধরা পড়ে। গত বছর ২৩ জুন প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করা হয়। গত বছর ৫ আগস্ট এ মামলায় ঢাকা সিএমএম আদালতে ৮ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী। ২০ আগস্ট ডা. সাবরিনাসহ ৮ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।

মামলার অপর আসামিরা হলেন- সাবরিনার স্বামী জেকেজির সিইও আরিফুল হক চৌধুরী, তার সহযোগী সাঈদ চৌধুরী, জালিয়াত চক্রের প্রধান হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজিনা পাটোয়ারী, নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্সের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা, বিপ্লব দাস ও মামুনুর রশীদ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD