শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাংবাদিক মুজাক্কির হত্যা: যুবলীগ কর্মী বেলাল ৩ দিনের রিমান্ডে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় গ্রেফতারকৃত বেলাল হোসেন ওরফে পাঙ্খা বেলালকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার দুপুর ১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোসলেহ উদ্দিন নিজাম এই আদেশ দেন।

এর আগে বেলা ১১টার দিকে আসামিকে আদালতে হাজির করে নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার দুপুর পৌনে ২টার দিকে পিবিআই পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বেলালকে আদালত সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে দীর্ঘ শুনানির পর আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলার আসামি বেলালকে আদালত থেকেই রিমান্ডে নেয়া হয়েছে।

বেলাল হোসেন ওরফে পাঙ্খা বেলাল (৩০) উপজেলার চরফকিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইব্রাহিমের ছেলে। তিনি চরফকিরা ইউনিয়ন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। রোববার দুপুরে বসুরহাট বাজারের হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি বিকালে চাপরাশিরহাট পূর্ব বাজারে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই মেয়র কাদের মির্জার সমর্থকদের সঙ্গে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সমর্থকদের সংঘর্ষ হয়। এ সংঘর্ষে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন।

অবস্থা গুরুতর হওয়ায় সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২০ ফেব্রুয়ারি শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মুজাক্কির।

এ ঘটনায় গত ২৩ ফেব্রুয়ারি মুজাক্কিরের বাবা নোয়াব আলী মাস্টার বাদী হয়ে অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওইদিন রাতে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তর করা হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD