শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পুরো ব্রিজ ভেঙে খালে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ব্রিজ ভেঙে খালে পড়েছে ট্রাক। বুধবার দুপুরে আমুয়া-কাঁঠালিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের সাতানী বাজারসংলগ্ন খালের আয়রণ ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়।

এতে কাঁঠালিয়া উপজেলার সঙ্গে জেলা সদর ঝালকাঠি ও বরিশালসহ সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে রাজাপুর থেকে আসা এ সড়কের উন্নয়ন কাজে ব্যবহৃত পাথরভর্তি একটি ট্রাক ব্রিজ দিয়ে পার হওয়ার সময় ব্রিজটি ভেঙে ট্রাকসহ খালের মধ্যে পড়ে যায়। তবে ট্রাকের ড্রাইভার ও হেলপার কৌশলে খালে ঝাঁপ দিয়ে পড়ার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ব্রিজটি বিধ্বস্ত হওয়ার কারণে বুধবার দুপুর থেকে গুরুত্বপূর্ণ এ সড়কে সব যান চলাচল বন্ধ রয়েছে। ব্রিজটি ভেঙে যাওয়ায় উপজেলাবাসীসহ সব পথচারী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

কাঁঠালিয়া থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, বিষখালী নদীর শাখা সাতানী খালের ১০০ ফুট দীর্ঘ ব্রিজটিতে ট্রাক ওঠার কারণে ব্রিজসহ ট্রাক খালে পড়ে যায়। তবে ট্রাকে আরোহীদের কোনো ক্ষতি হয়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD