শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাধ্যতামূলক ছুটিতে আইসিসির সিইও মানু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : আইসিসির প্রধান নির্বাহী মানু সাহনির বিরুদ্ধে কর্মচারীদের সঙ্গে বাজে আচরণের অভিযোগ উঠেছে। এরপরই তাকে ছুটিতে পাঠিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।

ক্রিকইনফো ও ক্রিকবাজসহ বেশ কিছু সংবাদমাধ্যমে গতকালের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। আইসিসির পক্ষ থেকে অবশ্য এ বিষয়ে এখনও কিছু বলা হয়নি। চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের সময়ে ২০১৯ সালে ডেভ রিচার্ডসনের জায়গায় প্রধান নির্বাহীর দায়িত্ব নেন সাহনি। তার বিরুদ্ধে প্রাইসওয়াটারকুপার্স (পিডবিøউসি) এর তদন্তে কর্মচারীদের সঙ্গে বাজে আচরণের অভিযোগ পাওয়া গেছে।

সিঙ্গাপুর স্পোর্টস হাবে থাকাকালীনও সাহনির বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল। আইসিসির দুবাই অফিসের ৯০ শতাংশেরও বেশি কর্মচারী তার বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ করেছেন বলে গণমাধ্যমের খবর।

তদন্ত প্রতিবেদনে আরও জানানো হয়, কার্যপরিচালনায় ক্ষেত্রে সাহনির কর্তৃত্বপরায়ন আচরণ তার উত্তরসূরিদের চেয়ে অনেক আলাদা। আর তা ভালোভাবে নিতে পারেননি কর্মীরা। কিছুদিন ধরেই ৫৬ বছর বয়সী সাহনি অফিসে অনুপস্থিত। গত মঙ্গলবার তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে আইসিসি।

চলতি মেয়াদে প্রধান নির্বাহীর পদে সাহনির এখনও এক বছর বাকি আছে। আইসিসির আগে সিঙ্গাপুর স্পোর্টস হাবের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তার আগে সিঙ্গাপুরে ইএসপিএন স্টার স্পোর্টসের প্রধান হিসেবে কাজ করেছেন ১৭ বছর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD