শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৩৫ ঘর ছাই করে নিভল কাঁঠালবাগান বস্তির আগুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

রাজধানীর কাঁঠালবাগান বস্তিতে বৃহস্পতিবার রাত ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বলেন, কাঠাল বাগানের বস্তির পাশে গরুর খামারে আগুন লেগেছিল। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ঘটনাস্থল থেকে পরিদর্শনকারী ডিউটি অফিসার বজলুর রশিদ বলেন, আনুমানিক ধারণা করা হচ্ছে ৩০ থেকে ৩৫টি ঘর পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডারের বোতল উদ্ধার করা হয়েছে। এখানে একটি গুরুর খামার থেকে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনটি দ্রুত ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD