শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

প্রধানমন্ত্রীকে হুমকিসহ ৬ মামলার আসামী গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রধানমন্ত্রীকে হুমকিসহ ৬ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী মো. রুবেল প্রকাশ রুবেল শাহ (৩৫) কে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলার ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া গ্রামে এই ঘটনা ঘটে। আসামীর হামলায় এ সময় দুই পুলিশ আহত হয়।

শুক্রবার গোপনসূত্রে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে রুবেলকে ধরতে যায় পুলিশ। এ সময় রুবেল পুলিশের ওপর ছোরা দিয়ে হামলা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। রুবেলের হামলায় এএসআই জামশেদ ও এএসআই শফিক আহত হয়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে গুলিবিদ্ধ হয় রুবেল।

গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন।

ঘটনার বর্ণনা দিয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন শুক্রবার রাতে জানান, ওয়ারেন্টভুক্ত আসামী রুবেলকে পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে আটক করতে গেলে সে পুলিশের উপর হামলা করে। পরে পুলিশে আত্মরক্ষার্থে গুলি করলে সে আহত হয়।

ফরিদগঞ্জ থানা সূত্র জানা গেছে, উপজেলার পশ্চিম লাড়ুয়া গ্রামের নজরুল শাহের ছেলে মো: রুবেল প্রকাশ রুবেল শাহ। তার বিরুদ্ধে ডাকাতির ঘটনাসহ ৬ মামলা ঝুলছে ফরিদগঞ্জ থানায়। ২০১৮ সালে হাইমচরে প্রধানমন্ত্রীর সফরকালে প্রধানমন্ত্রীকে হুমকি ঘটনায় করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামীও এই রুবেল প্রকাশ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD