স্পোর্টস রিপোর্টার : বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্টের ফাইনালে রুমানা আহমেদদের বাংলাদেশ সবুজ দলকে ৮ উইকেটে হারিয়ে স্বর্ণপদক জিতেছে সালমা খাতুনদের বাংলাদেশ নীল দল। বল হাতে আলো ছড়ালেন জাহানারা আলম ও মুমতা হেনা। বাংলাদেশ সবুজ দলকে গুটিয়ে দিলেন একশর নিচে। শামিমা সুলতানা ও ফারজানা হকের ব্যাটে ছোট লক্ষ্য অনায়াসে ছুঁয়ে ফেলল বাংলাদেশ নীল দল। ঘরে তুলল বাংলাদেশ গেমসে মেয়েদের ক্রিকেটের শিরোপা। এটাই এই প্রতিযোগিতার প্রথম ইভেন্ট।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল প্রতিদ্ব›দ্বীতাহীন ফাইনালে সালমা খাতুনের দল জিতেছে ৮ উইকেটে। বাংলাদেশ সবুজের দেওয়া ৭৩ রানের লক্ষ্যে নীল দল ে পৌঁছে যায় ১৮.২ ওভারেই। বাংলাদেশ সবুজকে অল্প রানে থামিয়ে দিতে জাহানারা ও মুমতা তিনটি করে উইকেট নেন। দুটি উইকেট নেন সালমা। রান তাড়ায় বাংলাদেশ নীলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন শামিমা সুলতানা। গøাভস হাতে উইকেটের পেছনেও দুর্দান্ত ছিলেন তিনি। ক্যাচ ধরেন তিনটি, স্টাম্পিং একটি। ম্যাচ সেরা তিনিই।
টস হেরে ব্যাটিংয়ে নামা শারমিন সুলতানার দল দেখেশুনেই শুরু করেছিল। কিন্তু সপ্তম ওভারে জোড়া আঘাত হানেন জাহানারা। অধিনায়ক শারমিনকে ফেরানোর পর অভিজ্ঞ এই পেসার এলবিডবিøউ করে দেন সুমাইয়া আক্তারকে।
সানজিদাকে ইনিংস বড় করতে দেননি সালমা। আগের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা রুমানা আহমেদ ও নুজহাত তাসনিয়া প্রতিরোধ গড়ার চেষ্টায় ব্যর্থ হন। মুমতার বলে ফেরেন দুইজনই।
সর্বোচ্চ ১৮ রান করেন রিতু মনি। শেষের ব্যাটাররা যেতে পারেননি দুই অঙ্কে। সবুজ দলের ইনিংস থামে ৩৬ ওভারে। রান তাড়ায় সবসময়ই নিয়ন্ত্রণ ছিল নীল দলের হাতে। ২৪ রানে মুরশিদা খাতুনকে বিদায় করেন খাদিজা-তুল-কুবরা। সেখান থেকে দলকে জয়ের পথে নিয়ে যান শামিমা ও ফারজানা। ৫৫ বলে ৫ চারে ৩১ রান করা শামিমাকে বোল্ড করে জুটি ভাঙেন রুমানা। বাকি পথ ইশমা তানজিমকে নিয়ে পাড়ি দেন ফারজানা। তিনি অপরাজিত থাকেন ২৮ রানে।
তিন দলের আসরে দুই ম্যাচে দাপুটে জয়ে অনায়াসে ফাইনাল নিশ্চিত করেছিল সালমা-জাহানারাদের বাংলাদেশ নীল দল। আর গত বুধবার অলিখিত সেমিফাইনালে নিগার সুলতানা জ্যোতির লাল দলকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালের টিকেট কাটে শারমিন সুলতানা-রুমানাদের বাংলাদেশ সবুজ দল। সালমার নীল প্রথম ম্যাচে লাল দলকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছিল। পরের ম্যাচে সবুজকে তারা হারায় ৯ উইকেটে। ১২ মাস অপেক্ষার পর এই আসর দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। নবম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক সময়কাল ১ থেকে ১০ এপ্রিল হলেও মেয়েদের ক্রিকেট ইভেন্ট শুরু হয়েছিল আগেভাগেই।
এপ্রিলে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং নারী দল বাংলাদেশ সফরে আসবে। খেলবে পাঁচটি ওয়ানডে। যে কারণে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদন নিয়ে ৬ মার্চ সিলেটে বিসিবি শুরু করে দেয় মেয়েদের ক্রিকেট ইভেন্টটি।
টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হওয়ার কথা থাকলেও সালমা-রুমানা-জাহানারাদের সামনে ওয়ানডে বিশ্বকাপ বাছাই থাকায় প্রস্তুতির সুবিধার্থে দৈর্ঘ্য বড় করা হয় ম্যাচের।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ সবুজ : ৭২ (৩৬ ওভার) (শারমিন ৮, সানজিদা ১২, সুমাইয়া ০, রুমানা ১৪, নুঝহাত ৮, রিতু ১৮, দিলারা ৩, দিশা ২, পান্না ২*, খাদিজা ০, সানজিদ ২; জাহানারা ৮-৩-১৫-৩, ফারিহা ৭-০-২১-০, সালমা ৭-৩-৯-২, মুমতা ৭-৩-১৫-৩, রাবেয়া ৭-৩-১০-১)।
বাংলাদেশ নীল : ৭৪/২ (১৮.২ ওভার) (মুরশিদা ৯, শামিমা ৩১, ফারজানা ২৮*, ইশমা ১*; পান্না ২-০-৯-০, দিশা ১-০-৭-০, খাদিজা ৬-০-২৬-১, সানজিদা ৪-০-১১-০, রিতু ২-০-১২-০, রুমানা ৩.২-১-৮-১)।
ফলাফল : বাংলাদেশ নীল ৮ উইকেটে জয়ী।
প্লেয়ার অব দা ম্যাচ : শামিমা সুলতানা।