শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শ্রীলঙ্কা সফরে প্রস্তুতি ম্যাচের আশায় বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১

স্পোর্টস রিপোর্টার : ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২০ সদস্যের বাংলাদেশ দল বর্তমানে রয়েছে নিউজিল্যান্ডে। সেখান থেকে ফিরেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে টিম টাইগার্স। সাদা বলের ক্রিকেট থেকে হুট করেই লাল বলে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ থাকবে তামিম-মুশফিকদের সামনে। সে কারণে এপ্রিলে শ্রীলঙ্কা সফরে প্রস্তুতি ম্যাচ পাওয়ার আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দুই পক্ষের মধ্যে চলছে শেষ পর্যায়ের আলোচনা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান আশাবাদী টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে সফরকারী দল।
নিঃসন্দেহে আমরা এখন যে সংস্করণে খেলছি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ দল দেশে আসবে। এখানে যারা টেস্ট টিমের খেলোয়াড়রা আছে তারা দুই-একদিন অনুশীলন করেছে। দুই তিন দিনের মধ্যে সবাই এক সাথে অনুশীলন করবে। এদিকে ওরা যাওয়ার আগে এখানে জাতীয় লিগ হচ্ছে। যারা দেশে আছে তারা খেলতে পারবে। পাশাপাশি ওখানে (শ্রীলঙ্কায়) আমরা চাচ্ছি একটা প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য। সম্ভবত আমরা সেটি পাব।

শ্রীলঙ্কা সফরে সাত দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বাংলাদেশ দলকে। উন্নত সুযোগ-সুবিধার কারণে বিসিবির চাওয়া কলম্বোয় প্রথম সপ্তাহ কাটানোর। কিন্তু আয়োজক দেশ শ্রীলঙ্কা চায় বাংলাদেশ দলকে কলম্বোর বাইরের কোনো শহরে রাখতে। ঝুলে থাকা এ ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত হবে বলে জানান আকরাম, মোটামুটি ফাইনাল আমরা শ্রীলঙ্কা যাচ্ছি। নিউজিল্যান্ড থেকে এসেই তো আমরা চলে যাচ্ছি। তিন-চার দিন পর। যেহেতু ওরা আয়োজক ওরা আমাদের ভেন্যু এবং সব কিছুর ব্যাপারে ফাইনাল করবে কিছুদিনের মধ্যে।

যতটুকু আমরা জানি সেটা হলো, একই ভেন্যুতে দুটি টেস্ট হবে। ভেন্যুটা ওরাই জানাবে আমাদেরকে। প্রথমে কোয়ারেন্টাইনের যে ব্যাপারটা আছে সেটা ওরা যাচ্ছে যেন আমরা কলম্বোর বাইরে থাকি। কিন্তু আমরা চেষ্টা করছি কলম্বোতে রাখার জন্য। যেহেতু ওখানে ভালো সুযোগ-সুবিধা। এটাও দুই-তিন দিনের মধ্যে নিশ্চিত হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD