শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এবার বর্ষপঞ্জি মেনে চলবে বিসিবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১

স্পোর্টস রিপোর্টার : মৌসুমজুড়ে একটার পর একটা ঘরোয়া ক্রিকেটের আসর হয়ে যাবে বর্ষপঞ্জি মেনে। কাগজে-কলমে তৈরিও হয়েছে। কিন্তু মাঠে বাস্তবায়ন হয়নি। এবার দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন করে তৈরি করছে ঘরোয়া ক্রিকেটের বর্ষপঞ্জি। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, তিন বছরের জন্য বর্ষপঞ্জি নিয়ে এগোচ্ছে বিসিবি।

জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া না পাওয়ার ভাবনা বাদ দিয়ে পরিকল্পনা করছে সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে ইসমাইল হায়দার মল্লিক বলেন,আমরা ক্রিকেট সূচি নিয়ে দুদিন বৈঠক করেছি। আমাদের জাতীয় দলের যে ব্যস্ত সূচি এর ফাঁকে ফাঁকে ঘরোয়া ক্রিকেটের সূচি সাজাতে হচ্ছে। এর মধ্যে আমাদের ঢাকা লিগ আছে। জাতীয় লিগ এবং বিসিএল ও বিপিএল আছে। এখন পর্যন্ত সূচি ফাইনাল হয়নি। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, মার্চে জাতীয় লিগ। মে মাসে ঢাকা লিগ শুরু করবো। বাকিগুলো আলোচনায় সিদ্ধান্ত হবে।

জাতীয় ক্রিকেট লিগ দিয়ে প্রতি বছর শুরু হয় ঘরোয়া ক্রিকেটের মৌসুম। এবারও তাই হচ্ছে। শেষ ২০১৮-১৯ ও ২০১৯-২০ মৌসুমে বিসিবি বর্ষপঞ্জি মেনে চলেছে ভালোভাবে। দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের সবচেয়ে বড় ও জৌলুসপূর্ণ আসর শুরু হয়েছিল ২০১৯ সালের ১০ অক্টোবর। ২০১৮ সালে শুরু হয়েছিল ১ অক্টোবর। ২০২০-২১ মৌসুমের পঞ্জিকায় জাতীয় লিগ শুরুর কথা ছিল অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। কিন্তু করোনার কারণে হয়নি।

এবার বড় দৈর্ঘ্যের টুর্নামেন্ট দিয়ে ফিরবে ক্রিকেট। এরপর হবে ঢাকা লিগ। পাশাপাশি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলের জন্য সøট বের করছে বিসিবি। জাতীয় লিগ, বিপিএল ও বিসিএল সূচি অনুযায়ী চললেও ঢাকা লিগ নিয়েই মূলত সমস্যা হয়। এর প্রধান কারণ ঢাকা লিগে অংশগ্রহণ করা ১২ ক্লাব জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে অংশগ্রহণ করতে চায়। জাতীয় দলের ক্রিকেটারদের না পেলে খেলতে আগ্রহ দেখায় না। তখন বর্ষপঞ্জিতে গ্যাপ তৈরি হয়।

ইসমাইল হায়দার মল্লিক বলেন,বাংলাদেশের ক্রিকেটের যে পরিমাণে ব্যস্ত সফর ও সিরিজ আছে ভবিষ্যতে অনেক সময়ই জাতীয় দলের খেলোয়াড়রা জাতীয় লিগ, বিসিএল বা ঢাকা লিগে অংশগ্রহণ করতে পারবে না। আমরা চেষ্টা করবো বিপিএলে যেন জাতীয় দলের সব ক্রিকেটার থাকে। এটা মাথায় রেখে করা হচ্ছে।

গত বছরের ঢাকা লিগ করা হয়েছিল জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণে। এবারও তাদের নিয়ে লিগ অনুষ্ঠিত হবে। প্রয়োজনে দুই ভাগে হবে লিগের খেলা। এবারের মৌসুমের পর লিগ নিয়ে আরও কঠোর হওয়ার কথা জানালেন বিসিবির এ পরিচালক।

ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন,ভবিষ্যতে জাতীয় দলের খেলোয়াড়রা ব্যস্ত থাকুক বা না-ই থাকুক ঘরোয়া বর্ষপঞ্জি যেন ঠিক থাকে সে চেষ্টাই আমরা করছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD