শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ধোনির ন্যাড়া মাথার রহস্য কি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির অভিষেকের সময় লম্বা চুলটাই অনেকের নজরে আসে। এরপর ২০১১ বিশ্বকাপ পর্যন্ত লম্বা চুলই ধোনির ব্র্যান্ড। ভারত বিশ্বকাপ জয়ের পর অবশ্য সেই লম্বা চুল ছেঁটে ফেলেন তিনি।

এরপর আর লম্বা চুলে দেখা যায়নি ভারতের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ককে। এবার তবে ন্যাড়াই হয়ে গেলেন! এমনটা সত্যি কী না সেটাও নিশ্চিত করা হয়নি।

সম্প্রতি স্টার স্পোর্টস এর করা ধোনির ন্যাড়া মাথার ছবি ছড়িয়ে পরেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ বলছেন এটি কোনো বিজ্ঞাপনের শ্যুটের জন্য, আবার কেউ বা বলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসরের জন্য নতুন বেশে আসছেন তিনি।

তবে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, গত আইপিএল ব্যর্থ ধোনি তার রুপ বদলে সফলতা খোঁজার চেষ্টা করছেন। তাই এমন মাথা ন্যাড়া করে ফেলেছেন। এরই মধ্যে অনুশীলনও শুরু করে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD