শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গ্রামবাসীর হামলায় রক্তাক্ত ইউএনও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিম লিংকন গ্রামবাসীর হামলায় রক্তাক্ত জখম হয়েছেন। মঙ্গলবার এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেছে। বর্তমানে তিনি প্রাথমিক চিকিৎসা শেষে নিজ বাসায় বিশ্রামে আছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার কাটাপোল গ্রামে মাটিকাটা ট্রাক্টরের চাপায় ওহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয় এবং তার ছেলে ইয়াসিন আলী (৭) গুরুতর আহত হয়। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করতে গেলে উপজেলা নির্বাহী অফিসার মুনিম লিংকন জনরোষের মুখে পড়ে অবরুদ্ধ হন। পরে তার ওপর হামলা চালায় গ্রামবাসী। এতে তিনি মাথায় আঘাত পান।

সরেজমিন জানা যায়, মহেষপুর উপজেলার বাতানগাছী গ্রামের সমশের আলীর পুত্র নিহত ওহিদুল ইসলাম তার ভাইরা ভাইয়ের বাড়ি মিনাজপুরে বাইসাইকেলযোগে স্ত্রী ও পুত্রসহ বেড়াতে যাচ্ছিলেন। তিনি উপজেলার হাসাদহ ইউনিয়নের কাটাপোল গ্রামের লুকমানের বাড়ির সন্নিকটে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া মাটিকাটা ট্রাক্টরচাপায় ঘটনাস্থলেই নিহত হয় পিতা এবং আহত হয় পুত্র।

এলাকাবাসী জানান, বারবার উপজেলা নির্বাহী অফিসারকে অবৈধভাবে ফসলের জমি নষ্ট করে মাটিকাটা বন্ধ করার জন্য লিখিত আবেদন করলেও কোনো কর্ণপাত করেননি। পরবর্তীতে এ দুর্ঘটনা ঘটায় উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করতে গেলে জনরোষের মুখে পড়েন ও শারীরিকভাবে লাঞ্ছিত হন।

এ ব্যাপারে জানার জন্য উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকনের মোবাইলে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।

জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এখন পরিবেশ শান্ত আছে। উপজেলা নির্বাহী অফিসার নিজ বাসায় প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ আছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD