বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :

ক্রিকেটারদের মাঠে ফেরানোর কথা ভাবছে অস্ট্রেলিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

 

করোনাভাইরাসের কারনে গেল মার্চ থেকে বন্ধ রয়েছে সমস্ত ক্রিকেটীয় কার্যক্রম। কিন্তু ধীরে ধীরে করোনার প্রভাব কিছুটা কমতে শুরু করায় আবারও ক্রিকেটারদের মাঠে ফেরানোর কথা ভাবছে অস্ট্রেলিয়া।

মাঠে ম্যাচ খেলার জন্য নয় বরং ক্রিকেটারদের অনুশীলনে ফেরানোর কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এমনটা জানিয়েছেন সিএ’র চিকিৎসকদের প্রধান ডা. জন অর্চার্ড এবং স্পোর্টস সায়েন্স ও স্পোর্টস মেডিসিন বিভাগের প্রধান অ্যালেক্স কুন্তোরিস।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান লক্ষ্য হচ্ছে, ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে দ্রুতই অনুশীলনে ফেরানো। সেই সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়া বোলারদের বলে থুতু কিংবা ঘাম ব্যবহারেও নিষিধাজ্ঞা আরোপ করবে।

তবে সিএ’র স্পোর্টস সায়েন্স ও স্পোর্টস মেডিসিন বিভাগের প্রধান কুন্তোরিসের মতে করোনাভাইরাসের কারণে ক্রিকেটের মতো খেলায় খুব বড় ধরনের প্রভাব বা পরিবর্তন আনবে না।

অ্যালেক্স কুন্তোরিস বলেন, অনুশীলনে ক্রিকেটাররা নিরাপত্তা দূরত্ব বজায় রেখেই অনুশীলন করে। নেটে যখন একজন ব্যাটসম্যান ব্যাটিং করে তখন নেটের বোলারদের থেকে ২২ গজ দূরে অবস্থান করে। আর একটা নেটে ৩টি করে বোলার থাকে। তাই এখানে আমি কোনও সমস্যা দেখতে পারছি না। ক্রিকেটে সামাজিক দূরত্ব বজায় রাখাটা বেশ সহজ, এটা নিয়ে কোনও সমস্যা হবে বলে আমার মনে হয় না।

করোনা পরবর্তীতে ক্রিকেটে অনেক পরিবর্তন আসতে পারে বলে মনে করেন কুন্তোরিসও। পরিবর্তন আসতে পারে ক্রিকেটারদের অন এবং অফ ফিল্ড উজ্জাপনেও।

তিনি বলেন, করোনা পরবর্তী সময়ে হয়তো উইকেট নেওয়ার পর বোলারদের সঙ্গে হাই ফাইভ দেওয়া উজ্জাপন বন্ধ হয়ে যেতে পারে। কিংবা বন্ধ হয়ে যেতে একজনের কাছে গিয়ে তার মাথার চুল এলোমেলো করে দেওয়ার উজ্জাপনটাও। সব সময় একে অন্যের থেকে দূরত্ব বজায় রাখার বিষয়টি গুরুত্ব দেওয়া হবে। সেটাই নতুন নিয়ম হয়ে যাবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD