শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভারতে মু’সলিম ফেরিওয়ালাকে কুপিয়ে হ’ত্যা, বা’ধ্য করা হতো ‘জয় শ্রীরাম’ বলতে আ. লীগের ছিল বঙ্গবন্ধু, এ সরকারের কার্ডবন্ধু: রাশেদ প্রধান এবার নদীপথে পুশ ইনের চেষ্টা, বিএসএফকে ফিরিয়ে নিতে বাধ্য করল বিজিবি হামে আরো ৫ শিশুর মৃত্যু মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে খেলতে পারে ব্রাজিল মার্কিন বাহিনীকে ইরানের ইউরেনিয়াম ‘দখল করতে দেননি’ ট্রাম্প ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় করোনায় ১৩ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

স্টাফ রিপোর্টার : গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে ১৩ জনের মৃত্যু হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৮ জন ও নারী ৫ জন। এর মধ্যে ঢাকার ভেতরে (শহরে) ৬ জন, ঢাকা বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম বিভাগে ৪ জন।

নাসিমা সুলতানা জানান, মারা যাওয়াদের মধ‌্যে ৬ জনের বয়স ৬০ বছরের বেশি, ৪ জন ৫১-৬০ বছরের মধ্যে, ২ জন ৪১-৫০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ১১-২০ এর মধ্যে। শেষ ব্যক্তি (১১-২০ বছর) ক্যান্সার আক্রান্ত ছিলেন।

এর মাধ‌্যমে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট ১৯৯ জন মারা গেছেন।

এর আগে দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৬৭ জনের কোভিড-১৯ পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ৭০৬ জন নতুন রোগীসহ মোট শনাক্ত রোগী ১২ হাজার ৪২৫ জন। তবে এ সময় তিনি করোনায় মারা যাওয়ার কোনো তথ‌্য জানাননি।

পরে বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে ১৩ জন মারা যাওয়ার কথা উল্লেখ করেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD