শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এশিয়া একাদশ-বিশ্ব একাদশ ম্যাচের আশা ছাড়েনি বিসিবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

স্পোর্টস রিপোর্টার : মুজিব জন্মশতবর্ষের রাষ্ট্রীয় আয়োজনের কার্যক্রম চলছে। তাই এশিয়া একাদশ ও অবশিষ্ট বিশ্ব একাদশের ক্রিকেট সিরিজের আশাও তাই শেষ হয়ে যায়নি বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সুযোগ হলে সিরিজটি যত দ্রুত সম্ভব আয়োজন করতে চান তারা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীতে গতকাল বিসিবিতে কোরআন পাঠ ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচীতে এসে বিসিবি প্রধান জানান, মুজিববর্ষের ক্রিকেট সিরিজ নিয়ে বোর্ডের ভাবনা।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গত বছরের ২১ ও ২২ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল এশিয়া একাদশ ও অবশিষ্ট বিশ্ব একাদশের দুটি টি-টোয়েন্টি ম্যাচ। তার আগে ১৮ মার্চ হওয়ার কথা ছিল এ আর রহমানের কনসার্ট। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে স্থগিত হয়ে যায় সব।
বিশ্বজুড়ে ক্রিকেট দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। মাঠে দর্শক প্রবেশ এখনও স্বাভাবিক না হলেও মাঠে খেলা চলছে নিয়মিতই। বাংলাদেশেও জানুয়ারি-ফেব্রæয়ারিতে সফর করে গেছে ওয়েস্টইন্ডিজ। কদিন পর শুরু হচ্ছে জাতীয় লিগ। মুজিববর্ষের ক্রিকেট সিরিজের আলোচনাও তাই আবার উঠে আসছে। সম্প্রতি কোভিডের সংক্রমণ আবার বাড়তে থাকায় নতুন শঙ্কাও অবশ্য সৃষ্টি হয়েছে। তবে বিসিবি সভাপতি আশা ছাড়ছেন না।

যেহেতু জন্মশতবার্ষিকী উদযাপন (মুজিববর্ষের মেয়াদ) বাড়ানো হয়েছে আগামী ডিসেম্বর পর্যন্ত, সেজন্য আমরা একটা আশার আলো দেখছি। হয়তো এটা আবার করা যেতে পারে। সঙ্গে এটাও আমাদের মনে রাখতে হবে যে, কোভিড পরিস্থিতি কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে এখন। সেটাও আমাদের চোখে রাখতে হচ্ছে যে কোন দিকে যায় না যায়। তবে অবশ্যই ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব এই টুর্নামেন্টটি করা।

কখন কী করা যায়, কী ধরনের প্লেয়ার পাওয়া যেতে পারে, কোন সময় থেকে পাওয়া যাবে, এসব চিন্তা করেই আমরা একটা পরিকল্পনা তৈরি করছি। আমাদের পরিকল্পনা ছিল, এই মাসের শেষের মধ্যেই আমরা যোগাযোগ করতে পারব। যেহেতু আমাদের কোভিড আক্রান্তের সংখ্যা কমে এসেছিল। কিন্তু এখন যেভাবে বাড়ছে তাতে করে তো একটু শঙ্কিত। অনেক দেশ আবার লকডাউনে চলে যাচ্ছে। তবে এটুকু নিশ্চিত করতে পারি, যদি সুযোগ পাই, প্রথম সুযোগেই আমরা এই খেলাটা আয়োজন করে ফেলব।

স্থগিত হওয়ার আগে দুই দলের ক্রিকেটারদের নামও প্রায় চূড়ান্ত করে ফেলেছিল বিসিবি। অবশিষ্ট বিশ্ব একাদশে খেলার কথা ছিল কাইরন পোলার্ড, ক্রিস গেইল, ফাফ দু প্লেসি, জনি বেয়ারস্টো, অ্যালেক্স হেলস, নিকোলাস পুরান, ব্রেন্ডন টেইলর, আদিল রশিদের মতো ক্রিকেটারদের। এশিয়া একাদশে নাম ছিল তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, শিখর ধাওয়ান, রিশাব পান্ত, থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা, রশিদ খান, মোহাম্মদ শামিদের। এক ম্যাচ করে খেলার কথা ছিল লোকেশ রাহুল ও বিরাট কোহলির।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, যেহেতু বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদযাপন আগামী ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাই হতাশ হওয়ার কিছু নেই। ডিসেম্বরের মধ্যেই বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের ওই দুই প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে। সময় ও সুযোগ পেলে তা আয়োজন করা হবে। নাজমুল হাসান পাপন বলেন, জন্মশতবার্ষিকী উদযাপনটা ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সেজন্য আমরা একটা আশার আলো দেখছি।

পাপন যোগ করেন, কাদের কাদের ওই সময়ে পাওয়া যাবে, এসব আগে খুঁটিয়ে দেখতে হবে। তারপর প্রতিটি ক্রিকেটারের সাথে কথা বলে সব কিছু চূড়ান্ত করা। যেহেতু কোভিড আক্রান্তর সংখ্যা ও মাত্রা কমে এসেছিল, তাই আমাদের পরিকল্পনা ছিল এই মাসের (মার্চের) শেষ দিকে যোগাযোগ করার। কিন্তু এখন করোনা যেভাবে বাড়ছে, তাতে করে তো একটু শঙ্কিত।

নাজমুল হাসান পাপন বলেন, দেশের মাটিতে যত ক্রিকেটীয় আসর আছে এ বছর, তার সবগুলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজন করা হবে। এ প্রসঙ্গে পাপন বলেন, ঘরোয়া কিংবা আন্তর্জাতিক যতগুলো টুর্নামেন্ট আছে দেশে, তার সবগুলো বঙ্গবন্ধুর নামে হবে।
সরকারিভাবে মুজিববর্ষের সময়কাল ১৭ মার্চ ২০২০ সাল থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ায় নতুন করে ম্যাচ দুটি আয়োজনের আশা দেখছে বিসিবি। এর আগে বাংলাদেশ-ওয়েস্টইন্ডিজের মধ্যকার সিরিজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হয়। তারও আগে পাঁচ দলের ঘরোয়া টি-টোয়েন্টি আসরও নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধুর নামে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD