শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিউজিল্যান্ডকে হারানোর বড় সুযোগ দেখছেন বাংলাদেশ কোচ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

স্পোর্টস রিপোর্টার : মহামারিকালে নিজেদের প্রথম সফরে নিউজিল্যান্ড গেছে বাংলাদেশ। সেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা। নিউজিল্যান্ডে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি আগামীকাল শনিবার।

অধরাকে ধরার হাতছানি। নতুন কিছুর অনির্বচনীয় স্বাদ। আপাতত এসবই বাংলাদেশ দলের তাড়না আর জ্বালানি। বাংলাদেশের কোনো দল আগে যা পারেনি, এবার তেমন কিছুর আশায় সবাই রোমাঞ্চিত বলে জানালেন রাসেল ডমিঙ্গো। ব্যর্থতার ধারা এবার প্রাপ্তির আনন্দে বদলে যাবে, বিশ্বাস বাংলাদেশ কোচের। এবার সফর শুরুর আগে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলে গেছেন, নতুন কিছু করতে চান তারা। সফরে যাওয়ার পর একই কথা বলেছেন দলের অন্যরাও। ডুনেডিনে গতকাল সংবাদ সম্মেলনে সেই কথার প্রতিধ্বনি শোনা গেল কোচ ডমিঙ্গোর কণ্ঠে।

বাংলাদেশের কোনো দল আগে যা করতে পারেনি, আমাদের জন্য তা করার দারুণ সুযোগ এবার। আমরা সবাই এটি নিয়ে রোমাঞ্চিত। বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ডে আমার এটি প্রথম সফর। দক্ষিণ আফ্রিকার হয়ে আগে এখানে এসেছি, জানি এখানে কাজটা কতটা কঠিন। তবে তরুণ ক্রিকেটারদের জন্য এটি বড় সুযোগ। বছর তিনেকের মধ্যে বিশ্বকাপ আছে, নিউজিল্যান্ড বিশ্বের শীর্ষ দলগুলির একটি। ভারতে অনুষ্ঠেয় টুর্নামেন্টে সত্যিকার অর্থেই প্রতিদ্ব›দ্বীতা করতে হলে, এরকম সিরিজেই দারুণ কিছু করতে হবে।

তিন সংস্করণের মধ্যে ওয়ানডে ক্রিকেটই সবচেয়ে ভালো খেলে বাংলাদেশ। জয়ের সম্ভাবনা তাই এখানে বেশি দেখছেন কোচ।
এই মুহূর্তে, ৫০ ওভারের ক্রিকেটেই আমরা সবচেয়ে শক্তিশালি। বিশ্বকাপে দলের পারফরম্যান্সের দিকে যদি তাকান, ক্রিকেটারদের গড়ের দিকে খেয়াল করলে, ওয়ানডেতে বেশ ভালো পরিসংখ্যান আমাদের। এটিই আমার সবচেয়ে বেশি শক্তির জায়গা। লক্ষ্য পূরণে দলের প্রস্তুতি বেশ ভালো হয়েছে বলে মনে করছেন ডমিঙ্গো।

প্রাথমিক সূচিতে ছিল, ক্রাইস্টচার্চে লকডাউন ( কোয়ারেন্টাইন) শেষ হওয়ার তিন দিন পরই প্রথম ওয়ানডে। পরে সূচিতে বদল আনা হয়েছে। ক্রাইস্টচার্চে ব্যক্তিগত অনুশীলন শেষে কুইন্সটাউনে দারুণ একটি সপ্তাহ কাটিয়েছি আমরা। প্রস্তুতি নিখুঁত হয়েছে। ছেলেরা ছিল দারুণ। লকডাউন কঠিন ছিল, কিন্তু কোনো অভিযোগ নেই। গত তিন সপ্তাহে ছেলেরা যেভাবে সাড়া দিয়েছে, ওদের নিয়ে আমি গর্বিত। এদিকে পেস বোলারদের দেশ নিউজিল্যান্ড। বাংলাদেশের জন্য বড় হুমকি হতে পারে কিউই পেস আক্রমণ। ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ম্যাট হেনরি, কাইল জেমিসনের সঙ্গে জিমি নিশাম, ড্যারিল মিচেলদের মতো পেস বোলিং অলরাউন্ডারদের নিয়ে দারুণ পেস আক্রমণ। তবে এবার বাংলাদেশও দিতে চায় পাল্টা জবাব। দলের তরুণ পেসারদের দিয়ে নিউজিল্যান্ডকে অপ্রস্তুত করে তুলতে চান বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো।

৭ জন পেসার নিয়ে এবার নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ। সেখানে নবীন পেসার বলতে আছেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। দুজনই বেশ গতিময়, দুজনের সামনেই অপার সম্ভাবনা।
মোহাম্মদ সাইফ উদ্দিনও তরুণ, তবে আন্তর্জাতিক ক্রিকেটে সাড়ে তিন বছর কাটিয়ে ফেলেছেন তিনি। সবশেষ নিউজিল্যান্ড সফরেও ছিলেন ২৪ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার।
পেস আক্রমণে আরো আছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও আল আমিন হোসেন। আপাতদৃষ্টিতে তাই একাদশে হাসান মাহমুদ, শরিফুলদের জায়গা পাওয়া কঠিন। তবে ওয়ানডে সিরিজ শুরুর আগে ডানেডিনে সংবাদ সম্মেলনে নিজের শক্তির জায়গা বলতে গিয়ে ডমিঙ্গো আলোয় আনলেন আড়ালের পেসারদের।

আমাদের বেশ কজন তরুণ ফাস্ট বোলার উঠে আসছে, নিউজিল্যান্ড হয়তো ওদের আগে সেভাবে দেখেনি। আমার ধারণা, তারা হয়তো এই পেসারদের দেখার আশাও করছে না। কিন্তু ওরা দারুণ সম্ভাবনাময়। হাসান মাহমুদ, তাসকিন আহমেদরা বেশ দারুণ বোলিং করছে। যে ফাস্ট বোলাররা এখন উঠে আসছে, তাদের নিয়ে আমরা রোমাঞ্চিত।

তাসকিনকে বয়সে দিক থেকে হয়তো এখনও তরুণদের কাতারে রাখা যায় (২৫ বছর), তবে একইসঙ্গে তিনি অভিজ্ঞও এবং নিশ্চিতভাবেই নিউজিল্যান্ডের জন্য অচেনা নয়। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ৭ বছর কাটিয়ে দিয়েছেন। কিউইদের বিপক্ষে ৫ ওয়ানডে, ২ টেস্ট ও ১টি টি-টোয়েন্টি তিনি খেলে ফেলেছেন। উইকেট ব্যাটিং সহায়ক, মাঠের বাউন্ডারি ছোট। সাম্প্রতিক সময়ে এই মাঠ দেখেছে রানের জোয়ার। ডুনেডিনে নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডেতেও তাই রানের মেলা বসবে বলে ধারণা করছেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো।
ডুনেডিনের ইউনিভার্সিটি ওভালে সবশেষ ওয়ানডে ম্যাচটি খেলেছিল এই দুই দলই। ২০১৯ সালের ফেব্রæয়ারিতে সেই ম্যাচে নিউজিল্যান্ড ৫০ ওভারে করেছিল ৩৩০ রান, সাব্বির রহমানের সেঞ্চুরিতে বাংলাদেশ যেতে পেরেছিল ২৪২ পর্যন্ত।

এই মাঠে তার আগের ম্যাচে বয়ে গিয়েছিল রানের বন্যা। জনি বেয়ারস্টো ও জো রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ড তুলেছিল ৩৩৫। সেই রান পাহাড় টপকে নিউ জিল্যান্ড ৫ উইকেটে জিতে গিয়েছিল রস টেইলরের ১৪৭ বলে ১৮১ রানের ইনিংসে। এখানে রান প্রবাহের সাম্প্রতিক নজিরও আছে। সপ্তাহ তিনেক আগেই এখানে টি-টোয়েন্টিতে ম্যাচে নিউজিল্যান্ড ২০ ওভারে করে ২১৯ রান, অস্ট্রেলিয়ায় রান তাড়ায় খুব কাছে গিয়েও হেরে যায় কেবল ৪ রানে।
এসব ম্যাচ থেকেই শুধু নয়, ডমিঙ্গো অনুসরণ করেছেন নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে এই মাঠের ম্যাচগুলিও। সব মিলিয়েই অনেক রানের ম্যাচ আশা ডমিঙ্গো। বাংলাদেশ কোচ জানান , প্রচুর রান হবে। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে বেশ অনুসরণ করছিলাম আমি। এই মাঠের গড় রান সম্ভবত ৩০৭। কয়েকটি দিকের বাউন্ডারি বেশ ছোট, ৬৫ মিটারের মতো। আমরা আশা করছি, বেশ রান হবে এখানে। অবশ্য সকাল ১১টায় ম্যাচ শুরু, কিছুটা বলা কঠিন। আজকে সকাল ১০টায় আমরা যখন এখানে এলাম, বেশ আর্দ্রতা ছিল উইকেটে। প্রথম ঘণ্টায় কেমন হয়, সেটি দেখা তাই হবে কৌতূহল জাগানিয়া।

নিউজিল্যান্ডে কিউইদের বিপক্ষে তিন সংস্করণ মিলিয়ে ২৬ ম্যাচ খেলে কখনোই জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। নিউজিল্যান্ডে ১৪ ওয়ানডে খেলে কেবল একবারই ৩০০ ছুঁতে পেরেছে বাংলাদেশ, ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে। কিউইদের বিপক্ষে ১৩ ওয়ানডে খেলে সর্বোচ্চ রান ২৮৮, ওই বিশ্বকাপেই।

তারিখ ও বার ম্যাচ বাংলাদেশ সময় ভেন্যু

২০ মার্চ, শনিবার ১ম ওয়ানডে ভোর ৪টা ডুনেডিন
২৩ মার্চ, মঙ্গলবার ২য় ওয়ানডে (দিবা-রাত্রি) সকাল ৭টা ক্রাইস্টচার্চ
২৬ মার্চ, শুক্রবার ৩য় ওয়ানডে ভোর ৪টা ওয়েলিংটন
২৮ মার্চ, রোববার ১ম টি-টোয়েন্টি সকাল ৭টা হ্যামিল্টন
৩০ মার্চ, মঙ্গলবার ২য় টি-টোয়েন্টি (রাত্রি) বেলা ১২টা নেপিয়ার
১ এপ্রিল, বৃহস্পতিবার ৩য় টি টোয়েন্টি (রাত্রি) বেলা ১২টা অকল্যান্ড

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD