শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাবর আজমের বিরুদ্ধে মামলার নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : ব্ল্যাকমেইল ও হয়রানির অভিযোগে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে মামলা করার জন্য দেশটির ফেডারেল তদন্ত সংস্থাকে (এফআইএ) নির্দেশ দিয়েছে লাহোরের একটি আদালত। বাবরের পাশাপাশি আরও দুজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। গত বছর পাকিস্তানের নিউজিল্যান্ড সফরের আগে এক সংবাদ সম্মেলনে হামিজা মুখতার নামে একজন নারী বাবরের বিরুদ্ধে হয়রানি ও নিগ্রহের অভিযোগ করেন। সেসময় তিনি একটি আদালতে মামলার আবেদন করেন, তখন পুলিশকে মামলার তদন্তের নির্দেশ দেওয়া হয়।

সেই মামলাটি কখনও নিবন্ধিত হয়নি। যদিও বাবরের আইনী দল লাহোর হাইকোর্ট থেকে স্থগিতাদেশ পায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ এবং পরে পিএসএলে খেলতে বাবর জৈব সুরক্ষা বলয়ে থাকায় প্রাথমিক শুনানি ২২ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়।

এরপর অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের কাছ থেকে ফোনে হুমকি পাওয়ার অভিযোগ করেন হামিজা। তদন্তে একটি নাম্বারের সন্ধান পায় এফআইএ। সেটি মোহাম্মদ বাবরের নামে নিবন্ধিত। পরে বাবরকে হাজির হওয়ার জন্য তলব করা হলেও এফআইএতে যাননি তিনি। তার জায়গায় তার ভাই ফয়সাল আজম হাজির হয়ে সময় চেয়েছিলেন। বিচারক হামিদ হুসেন গত বৃহস্পতিবার এফআইএকে দোষীদের বিরুদ্ধে মামলা নিবন্ধনের নির্দেশনা দিয়েছেন।

বাবরের পরিবার দাবি করছে, তারা এফআইএর কোনো সমন পায়নি। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, বাবরের পরিবার আবার লাহোর হাইকোর্টে যাবে। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর সামনে রেখে লাহোরে অনুশীলন করছে পাকিস্তান দল। উল্লেখ্য,গত বছরের ৫ ডিসেম্বর পাকিস্তানের লাহোরে সংবাদ সম্মেলন করে হামিজা অভিযোগ করেন, তাদের দুজনের ১০ বছরের প্রেমের সম্পর্ক।

বিয়ের প্রতিশ্রæতি দিয়ে বাবর তার সঙ্গে বহুবার শারীরিক সম্পর্ক গড়েছেন। একপর্যায়ে পেটে বাচ্চা এলে গর্ভপাত করাতে বাধ্য করেন বাবর। প্রমাণ হিসেবে সেসবের চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্রও দিয়েছেন অভিযোগকারী নারী। তখন পাকিস্তানের নাসেরাবাদ পুলিশ স্টেশনে বাবরের বিরুদ্ধে এফআইআর করাতে গেলে তখনো বাবর তাকে আবার বিয়ের প্রতিশ্রæতি দিয়ে তাকে নিবৃত্ত করেন। কিন্তু নামডাক হওয়ার পর বাবর তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এরপর থানায় অভিযোগ করতে গেলেও পুলিশ মামলা নেয়নি।

যে কারণে বাবরের পাশাপাশি আরও দুজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সেসময় তিনি একটি আদালতে মামলার আবেদন করেন, তখন পুলিশকে মামলার তদন্তের নির্দেশ দেওয়া হয়। সেই মামলাটি কখনও নিবন্ধিত হয়নি। যদিও বাবরের আইনী দল লাহোর হাইকোর্ট থেকে স্থগিতাদেশ পায়।
এরপর অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের কাছ থেকে ফোনে হুমকি পাওয়ার অভিযোগ করেন হামিজা। তদন্তে একটি নাম্বারের সন্ধান পায় এফআইএ, যা বাবরের নামে নিবন্ধিত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD