শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মাস্ক পরা নিশ্চিতে কঠোর অবস্থানে পু‌লিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১

‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এই স্লোগানে কোভিড-১৯ মোকাবিলায় খুলনায় সচেতনতামূলক কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে পু‌লিশ।

রোববার (২১ মার্চ) দুপুরে খুলনার শিববাড়ী মোড়ে মাস্ক পরা নি‌শ্চিত করতে খুলনা মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের উদ্যোগে পথসভা ও সচেতনতামুলক অ‌ভিযান পা‌লিত হয়েছে।

এ সময় সং‌ক্ষিপ্ত বক্তৃতায় বক্তারা বলেন, ইতিমধ্যে বিভিন্ন দেশে নতুন করে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমাদের দেশে এটি মোকাবিলা করতে হবে যথাযথভাবে। সেজন্য সরকার নতুন করে মাস্ক পরার যে নির্দেশনা দিয়েছে তার পুরোপুরি বাস্তবায়নে কাজ করবে পুলিশ। যারা মাস্ক ব্যবহার করবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় কেএমপি’র কমিশনার মো. মাসুদুর রহমান ভুঞা পথচারীদের মুখে মাস্ক এবং ফেসশিল্ড পরিয়ে দেওয়া-সহ সচেতনতামূলক লিফলেট বিতরণ ও গাড়িতে স্টিকার লাগিয়ে দেন। কেএমপির কমিশনার যাত্রী, চালক, হেলপারসহ সকল নগরবাসীকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করেন। এছাড়াও, কেএমপির ৮টি থানার বিভিন্ন স্থানে একযোগে এ কার্যক্রম পালন করা হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD