শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিমানবন্দরে আচারের বয়ামে ৫০ লাখ টাকার ইয়াবা, আটক ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১

আচারের বয়ামে করে দশ হাজার পিস ইয়াবা পাচারের সময় সৌদি আরবগামী এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

রোববার (২১ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে বিমানবন্দর বহির্গমন টার্মিনাল থেকে তাকে আটক করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) মো. আলমগীর হোসেন বলেছেন, বিমানবন্দরে বহির্গমন টার্মিনাল থেকে রাকিব হোসেন (৩১) নামে ওই যাত্রীকে আটক করা হয়। রাকিবের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে।

তিনি জানান, গালফ এয়ারের একটি ফ্লাইটে ঢাকা থেকে আজ ভোর পাঁচটা ৪০ মিনিটে বাহরাইন হয়ে সৌদি আরব যাওয়ার কথা ছিল আটক রাকিব হোসেনের। সে আন্তর্জাতিক বহির্গমন টার্মিনালে এলে গোপন সংবাদের ভিত্তিতে চ্যালেঞ্জ করে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা। এসময় তেঁতুলের আচারের দুইটি বড় বয়ামে নয় হাজার আটশ পঁচাশি পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য পঞ্চাশ লাখ টাকা বলে জানা গেছে।

তিনি আরও জানান, ট্রাভেল এজেন্সির এক ব্যক্তি তাকে এই ইয়াবাসহ আচারের বয়াম দিয়েছে বলে জিজ্ঞাসাবাদে রাকিব জানিয়েছে। ট্রাভেল এজেন্সির ওই ব্যক্তিসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের এই মামলার এজাহারভুক্ত করা হয়েছে।

এ ঘটনায় সোমবার সকাল ১১টায় আটক ব্যক্তিসহ অন্যান্যদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD