শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আচারের বয়ামে ১০ হাজার ইয়াবা নিয়ে সৌদি যাচ্ছিলেন যুবক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তেঁতুলের আচারের বয়ামে লুকিয়ে পাচারের সময় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এমতাবস্থায় সৌদি আরবগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। রোববার দিবাগত রাত ৩টার দিকে এ ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার আটক ব্যক্তির নামে মামলা হয়েছে।

সৌদি আরবগামী এক যাত্রীকে বিমানবন্দর আর্মড পুলিশ গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে আটক করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুটি বয়ামে ১০ হাজার পিস ইয়াবা পাচার করা হচ্ছিল। এ সময় বিমানবন্দরে বহির্গমন টার্মিনাল থেকে রাকিব হোসেন (৩১) নামের ওই যাত্রীকে আটক করা হয়। রাকিবের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে।

গালফ এয়ারের (জিএফ ২৫১) একটি বিমানে করে ঢাকা থেকে ভোর ৫টা ৪০ মিনিটে বাহরাইন হয়ে সৌদি আরব যাওয়ার কথা ছিল রাকিবের। বহির্গমন টার্মিনালে আসার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে তল্লাশি করেন আর্মড পুলিশের সদস্যরা। এ সময় তেঁতুলের আচারের বড় দুটি বয়ামে ৯ হাজার ৮৮৫ পিস ইয়াবা পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, এর বাজারমূল্য ৫০ লাখ টাকা।

পুলিশ আরও জানায়, সোমবার বেলা ১১টার দিকে রাকিব হোসেনসহ অন্যদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। পুলিশকে রাকিব জানিয়েছেন, একটি ট্রাভেল এজেন্সির নাজমুল নামে এক ব্যক্তি তাকে এই ইয়াবাসহ আচারের বয়াম দিয়েছেন। নাজমুলকেও এ মামলায় আসামি করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD