শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৫০০ গোলের মাইলফলকে সুয়ারেজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : বুড়িয়ে যাওয়া খেলোয়াড়ের তকমা দিয়ে উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজকে ছেড়ে দিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। কিন্তু বার্সেলোনা ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে যাওয়ার পর সেই একই বিধ্বংসী রূপে দেখা যাচ্ছে ৩৪ বছর বয়সী সুয়ারেজকে।

চলতি মৌসুমের লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদকে শিরোপা জেতার পথে রাখার অন্যতম কারিগর সুয়ারেজ। সর্বশেষ আলাভেসের বিপক্ষে তার করা একমাত্র গোলেই জয় পেয়েছে অ্যাটলেটিকো। যার বজায় থেকেছে বার্সেলোনার সঙ্গে ৪ পয়েন্টের ব্যবধান।
আর দলকে জেতানো এ গোলের মাধ্যমে দারুণ এক মাইলফলকে পৌঁছে গেছেন সুয়ারেজ। এটি তার পেশাদার ফুটবল ক্যারিয়ারের ৫০০তম গোল। আলাভেসের বিপক্ষে ম্যাচের ৫৪ মিনিটে করা গোলটির মাধ্যমে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

এ গোলটি চলতি লিগে সুয়ারেজের ১৯তম গোল। লা লিগার চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তার সামনে রয়েছেন কেবল লিওনেল মেসি (২৩)। উরুগুয়ের প্রথম খেলোয়াড় হিসেবে ৫০০ গোল করলেন সুয়ারেজ। তার সিংহভাগ গোলই এসেছে বার্সেলোনার জার্সি গায়ে। ক্লাবটির হয়ে চার লা লিগা ও এক চ্যাম্পিয়নস লিগ জেতার পথে ১৯৮টি গোল করেছেন সুয়ারেজ।

এছাড়া নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্সের হয়ে ১১১, ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে ৮২, অ্যাটলেটিকোর হয়ে ১৯, গ্রনিনজেনের হয়ে ১৫ এবং ন্যাসিওনালের জার্সিতে করেছেন ১২ গোল। এছাড়া উরুগুয়ে জাতীয় দলের হয়েও ৬৩ গোল রয়েছে সুয়ারেজের। এখনও খেলে যাওয়া ফুটবলারদের মধ্যে ৫০০ করা পঞ্চম খেলোয়াড় সুয়ারেজ। এ তালিকায় আগের চার জন হলে ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, জ্বলাতান ইব্রাহিমোভিচ এবং রবার্ট লেওয়ানডস্কি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD