শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে বাংলাদেশই ফেভারিট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

স্পোর্টস রিপোর্টার : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে দেশে প্রথমবারের মতো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। আগামী ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ঢাকায় হবে এই প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, পোল্যান্ড, নেপাল ও কেনিয়া অংশ নিচ্ছে। এই প্রতিযোগিতায় শিরোপার চোখ রাখা বাংলাদেশের ভয় শ্রীলঙ্কাকে নিয়ে! পাঁচ দলের বঙ্গবন্ধু কাপ কাবাডিতে প্রত্যেকে একে অন্যের বিপক্ষে লড়বে। এরপর শীর্ষ দুটি দলের মধ্যে হবে ফাইনাল। জায়গা বড় বিধায় খেলা হবে ভলিবল স্টেডিয়ামের কোর্টে। এই প্রতিযোগিতা সামনে রেখে গত ১০ মার্চ থেকে ভারতীয় কোচ সাজুরাম গয়ালের অধীনে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। নিজেদের কোর্টে খেলা বলে শিরোপায় চোখ রাখছে মাসুদ করিম-আরদুজ্জামান মুন্সিরা।
অধিনায়ক মাসুদ করিম বাংলা বলেছেন, আমাদের প্রস্তুতি খারাপ নয়। ভারতীয় কোচের অধীনে অনুশীলন চলছে। বঙ্গবন্ধু কাপে চ্যাম্পিয়ন হতে চাই আমরা। তবে অন্য দলগুলোর পাশাপাশি শ্রীলঙ্কা আমাদের অন্যতম বাধা। এশিয়ান গেমসে তাদেরকে হারিয়েছিলাম। আবার এসএ গেমসে তাদের কাছে হেরেছি। দেখা গেছে অল্প ভুলের কারণে আমরা হেরে যাই। তবে আমরা আশাবাদী এবার আর সেই ভুলগুলো হবে না। আমরা শিরোপা জিততে পারবো।
কাবাডির সর্বশেষ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৫ নম্বরে। ওপরে থাইল্যান্ড, পাকিস্তান, ইরান ও ভারত। বাংলাদেশের ওপরে থাকা দলগুলো নেই টুর্নামেন্টে। চারটি অতিথি দলই র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে স্বাগতিকদের চেয়ে।
বাংলাদেশের পর অবস্থান আফ্রিকার দেশ কেনিয়ার। তারপর ইউরোপের দেশ পোল্যান্ড। টুর্নামেন্টের বাকি দুই দেশ শ্রীলঙ্কা ও নেপালের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে নেই। শক্তি, ঐতিহ্য এবং ঘরের মাঠে খেলা-সবকিছু মিলিয়ে বাংলাদেশই চ্যাম্পিয়ন হওয়ার প্রধান দাবিদার। এ বছরই বাংলাদেশে হওয়ার কথা ছিল বিশ্বকাপ কাবাডি। করোনাভাইরাসের কারণে স্থগিত আছে বিশ্বের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট। তবে করোনাভাইরাস আবার বাড়ার মধ্যেই ৫ দেশ নিয়ে এই টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়ে সাহসিকতার পরিচয়ই দিয়েছে কাবাডি ফেডারেশন। এটা বড় এক চ্যালেঞ্জও। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাকক্ষে টুর্নামেন্টের লোগো উম্মোচন করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, এই টুর্নামেন্টের মধ্য দিয়ে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচকভাবে তুলে ধরা যাবে। আমরা স্বাস্থ্যবিধি মেনেই টুর্নামেন্ট আয়োজন করব।
৫ দলের টুর্নামেন্ট হবে লিগভিত্তিক। তারপর শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, আমাদের লক্ষ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া। সে লক্ষ্যেই আমরা ভারত থেকে কোচ এনে প্রস্তুতি নিচ্ছি।
লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সহসভাপতি জনতা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম আজাদ, যুগ্ম সম্পাদক, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) গাজী মো. মোজাম্মেল হক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD