শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ত্রিদেশীয় সিরিজে জয়ে শুরু করলো বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১

স্পোর্টস রিপোর্টার : নেপালের ত্রিদেশীয় আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে জয় দিয়েই শুরু করেছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে কিরগিজস্তান অলিম্পিক দলকে। জামাল ভুঁইয়াকে ছাড়া বাংলাদেশ ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচের ৪০ মিনিটে কিরগিজদের আত্মঘাতী গোলে লিড নেয় বাংলাদেশ। ডান দিক দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে ক্রস নিয়েছিলেন সাদ উদ্দিন।

বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন কিরগিজস্তানের ডিফেন্ডার কুমারবাজ উলু বাইমান। ২-০ ব্যবধানে এগিয়েই বিরতিতে যেতে পারতো বাংলাদেশ। ১৮ মিনিটে অধিনায়ক সোহেল রানার শট বক্সের মধ্যে দাঁড়ানো এক কিরগিজ ডিফেন্ডারের হাত দিয়ে বল ঠেকালেও নেপালি রেফারি তা এড়িয়ে যান।

এরপর দুই দলই গোল করার চেষ্টা করেও সফল হয়নি। দ্বিতীয়ার্ধে দলে বেশ কয়েকটি বদল আনেন বাংলাদেশ কোচ জেমি ডে। ৫৬ মিনিটে তিন খেলোয়াড় বদলান তিনি। মাসুক মিয়া জনিকে তুলে কোচ নামান জামাল ভূঁইয়াকে। বিপলু আহমেদের জায়গায় আসেন রাকিব, হাবিবুর রহমান সোহাগের বদলে মাঠে নামেন রিয়াদুল হাসান। এরপর আরও দুইটি পরিবর্তন এনেছিলেন জেমি।

৬৫ মিনিটে মেহেদী হাসানকে উঠিয়ে তিনি নামান মানিক মোল্লাকে, ৭২ মিনিটে বিশ্বনাথ ঘোষের বদলি হিসেবে নামেন ইয়াসিন আরাফাত। কিন্তু শেষ পর্যন্ত ১-০ গোলের জয়টি আর বড় করতে পারেনি বাংলাদেশ। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর। পুরো ম্যাচে পোস্টের নিচে তিনি ছিলেন আস্থার প্রতীক হয়ে।

এ জয়ে ২৯ মার্চের ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ। আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে তারা। শুরুর একাদশে নিয়মিত অধিনায়ক জামাল ভূইয়ার অনুপস্থিতিতে অধিনায়কের আর্মব্যান্ড ওঠে মিডফিল্ডার সোহেল রানার হাতে। সেরা একাদশে তিন নতুন মুখ-ফরোয়ার্ড মেহেদী হাসান রয়েল, ডিফেন্ডার রিমন হোসেন ও হাবিবুর রহমান সোহাগ। অষ্টাদশ মিনিটে সতীর্থের লং পাস বক্সে নিয়ন্ত্রণ নিলেও ভারসাম্য হারানো মতিন শট নেওয়ার আগেই এক ডিফেন্ডার কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই কর্নার ফিস্ট করে ফিরিয়ে আবারও বাংলাদেশের ত্রাতা জিকো। ৫৩তম মিনিটে মতিনের কাট ব্যাকে সোহেলের শট এক ডিফেন্ডার আটকালে ব্যবধান দ্বিগুণ হয়নি।

চার পরিবর্তনে ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণ আরও বাড়ে। লং পাসে কিরগিজস্তান চেষ্টা করতে থাকলেও সুবিধা করতে পারেনি রক্ষণে রিমন-বিশ্বনাথ ও পোস্টের নিচে জিকোর দৃঢ়তায়। ছয় মিনিটের যোগ করা সময়ে গোলের জন্য মরিয়া কিরগিজস্তান বেশ চাপ দেয়। দ্বিতীয় মিনিটে ফ্রি কিক ফিরিয়ে দলকে জয়ের পথে রাখেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার রিমন।

একেবারে শেষ দিকে বড় বাঁচা বেঁচে যায় বাংলাদেশ। কর্নারে বদলি ডিফেন্ডার তাসিয়েভ কামোলিদিনের হেড ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। জয়ের উচ্ছ্বাস মাঠ ছাড়ে বাংলাদেশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD