শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দক্ষিণখানে আ.লীগ নেতা জাপানি হান্নানের গুলিতে ব্যবসায়ী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১

রাজধানীর দক্ষিণখানে আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানের শটগানের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার দুপুর সোয়া ১২টার দিকে চাঁদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ (৪২) ওই এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি রড ও সিমেন্টের ব্যবসা করতেন। তার বড় ভাই দক্ষিণখান থানা ছাত্রলীগের সহসভাপতি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণখান থানাধীন আশকোনায় ময়লার ব্যবসা নিয়ন্ত্রণ কেন্দ্র করে আজ দুপুরে আওয়ামী লীগ নেতা জাপানি হান্নান ও সোহেল রেজা গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষে গোলাগুলির ঘটনায় একজন নিহত ও একাধিক আহত হন।

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ নেতা জাপানি হান্নানের শটগানের গুলিতে আব্দুর রশিদ নিহত হয়েছেন। এর পর রশিদের পক্ষের লোকজন জাপানি হান্নানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান।

এ সময় উভয়পক্ষে ব্যাপক সংঘর্ষ হয়। আগুন দিয়ে একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ রিপোর্ট লেখার সময় দুপুর সোয়া ১টা পর্যন্ত উভয়পক্ষে সংঘর্ষ চলছিল বলে ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

দক্ষিণখান থানার ওসি শামীমুর রহমান হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন। তবে আওয়ামী লীগ নেতা জাপানি হান্নানের গুলিতে ব্যবসায়ী আব্দুর রশিদ নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত করতে পারেননি তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD