শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বরিশাল থেকে ৮ রুটে যান চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১

বাসের যন্ত্রাংশ চুরি ও বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদে এবং মহাসড়কে মাহিন্দ্রাসহ অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধের দাবিতে বরিশাল-ঝালকাঠিসহ ৮টি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২৪ মার্চ) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো টানা ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছে যাত্রী সাধারণ। দাবিসমূহ সুরাহা ও টার্মিনালে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান ঝালকাঠি জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী।

ঝালকাঠি জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, সোমবার (২২ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনালে থাকা ঝালকাঠি মালিক সমিতির বেশকয়েকটি বাসের বাহিরের যন্ত্রাংশ চুরি করে নিয়ে বাসের চাকা ছিঁদরো করে দেয় মাহিন্দ্রার মালিক ও চালকরা।

তাৎক্ষণিকভাবে এ ঘটনার প্রতিবাদ করলে বাস শ্রমিকদের মারধর ও জীবননাশের হুমকি দেওয়া মাহিন্দ্রা চালক ও মালিকরা।

এ ঘটনার বিচার ও মহাসড়কে অবৈধ মাহিন্দ্রা চলাচল নিষিদ্ধের দাবিতে মঙ্গলবার (২৩ মার্চ) বেলা ১১টা থেকে অনির্দিষ্টকালের জন্য বিভিন্ন রুটের লোকাল বাস চলাচল বন্ধ করার ঘোষণা করে ধর্মঘটের ডাক দেন বাস ও মিনিবাস শ্রমিক এবং শ্রমিক ইউনিয়ন।

প্রথম দিন অন্যান্য যানবাহন চলাচল করলেও বুধবার (২৪ মার্চ) সকাল থেকে এসব জেলা শহরের সাথে মাহিন্দ্রা ও বাস চলাচল বন্ধ রয়েছে বলেও জানান ঝালকাঠি বাস মালিক সমিতির যুগ্ম-সম্পাদক নাসির উদ্দিন আহমেদ।

বাস চলাচল বন্ধ থাকা রুটগুলো হল- বরিশাল-ঝালকাঠি, ঝালকাঠি-ভান্ডারিয়া, বরিশাল-খুলনা, বরিশাল-পিরোজপুর, বরিশাল-মঠবাড়িয়া, বরিশাল-পাথরঘাটা, ঝালকাঠি-রাজাপুর ও ঝালকাঠি-কাঁঠালিয়া এই ৮টি রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

দেখা গেছে, চরম দুর্ভোগের শিকার অনেক যাত্রী সময় মতো গন্তব্যে যেতে না পেরে বাড়ি ফিরে যাচ্ছেন। কেউ কেউ আবার বেশি ভাড়া দিয়ে ভাড়ায়চালিত মোটরসাইকেলসহ বিকল্পভাবে গন্তব্যে যাচ্ছেন।

ভুক্তভোগী রুহুল আমীন নামে ঝালকাঠিগামী এক যাত্রী জানান, ভোলা থেকে আসছি। বরিশাল হয়ে ঝালকাঠি যাবো। রূপাতলি এসে শুনি বাস চলাচল বন্ধ রয়েছে। এখন মোটরসাইকেলে দুইজনে ৩০০ টাকায় ঝালকাঠি যাচ্ছি।

বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ডের (বরিশাল-পটুয়াখালী মিনিবাস) মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন জানান, মাহিন্দ্রা চালকরা অবৈধভাবে মহাসড়কে মাহিন্দ্রা চালায়। এতে বাস শ্রমিকরা বাঁধা দিলে উল্টো তাদের ওপর মারধর করে মাহিন্দ্রা মালিক ও চালকরা। বাসে লাখ লাখ টাকা বিনিয়োগ করে আজ মাহিন্দ্রা চলাচলের জন্য বাস মালিকরা লোকসানের মুখে পড়ছে। এছাড়াও মহাসড়কে বেপরোয়া গতিতে মাহিন্দ্রা চলাচলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে৷ তাই এসমস্যা সমাধানে স্থায়ী সমাধান দরকার বলেও মনে করছেন তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD