শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জন্মদিনে সাকিবকে শিশিরের শুভেচ্ছা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১

অন্যরকম জন্মদিন কাটালেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার ছিল তার ৩৪তম জন্মদিন। এদিন স্ত্রী ও তিন সন্তানের পাশে না থেকে প্রিয় মাঠ মিরপুরে ব্যাটিং করতে দেখা গেছে তাকে। তবে সুদূর যুক্তরাষ্ট্র থেকে তাকে শুভেচ্ছা জানালেন স্ত্রী উম্মে আহমেদ শিশির।

শিশির তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রিয় স্বামীকে শুভেচ্ছা জানান, ‘আমার প্রিয় স্বামী, আমার জানামতে সবচেয়ে শক্তিশালী মানুষ তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। তোমার সফলতা ও বিজয়ী হতে শেষ দিন পর্যন্ত কত যুদ্ধ তোমাকে করতে হবে তা কোনও ব্যাপার নয়। আমি তোমাকে ভালোবাসি এবং সবসময় তোমার পাশে থাকবো। একসঙ্গে আমরা শক্তিশালী। আলহামদুলিল্লাহ।’

দুই মেয়ের পর গত সপ্তাহে সাকিবের ঘর আলো করে আসে তাদের প্রথম ছেলে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউ জিল্যান্ড সফর থেকে ছুটি নেন বাঁহাতি অলরাউন্ডার। আর আইপিএল খেলতে শ্রীলঙ্কা সিরিজ থেকেও সরে দাঁড়ান তিনি। আগামী মাসে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রস্তুতি নিতেই মিরপুরে ব্যাটিং করতে দেখা গেলো সাকিবকে।

জন্মদিনের সকাল সাকিবের কাটান প্রিয় মাঠ, প্রিয় জায়গায়। প্রথম প্রহরে বাসায় কেক কেটেছেন। সঙ্গে ছিলেন বোন জান্নাতুল ফেরদৌস রিতু।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে কুচকির ইনজুরি নিয়ে গত মাসে সাকিব মাঠের বাইরে যান। দীর্ঘদিন পর ব্যাট নিয়ে সাকিব নামলেন ২২ গজে। অনুশীলনে তার ব্যাটিংয়ে ছিল না জড়তা। থ্রোয়ার বুলবুলের বলগুলো খেলছিলেন সিদ্ধহস্তে। স্ট্রোক খেলার দিকে বেশি নজর ছিল তার। টাইমিং মেলাতে সময় নিয়েছিলেন। এরপর সব পিচার পারফেক্ট। জন্মদিনে একেবারেই অন্যরকম দিন কাটলো সাকিবের।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD