শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য, ফেসবুকে লাইভে এসে কাউন্সিলর প্রার্থীর আত্মহত্যার চেষ্টা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

ফেনীর সোনাগাজী পৌর নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করায় ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে ১০টি ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. শাহজাহান (৪৫) নামে এক কাউন্সিলর প্রার্থী। তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বুধবার সন্ধ্যায় পৌরসভার তুলাতলী এলাকায় নিজ বাড়িতে তিনি ঘুমের ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শাহজাহান অভিযোগ করেন, নিজ দলের কয়েকজন নেতা ও প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী নাছির উদ্দিন রিপনের সহযোগীরা জোর করে তাকে কাউন্সিলর পদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য করেছেন।

ফেসবুক লাইভে এসে শাহজাহান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছেন— পৌরসভা নির্বাচনে তৃণমূলকে গুরুত্ব দিতে। আপনার কথায় আশ্বস্ত হয়ে আমি সোনাগাজী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন সংগ্রহ করি। আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতা আমাকে সকাল থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে চাপ দিতে থাকেন। আমি তাদের চাপে পড়ে আত্মগোপনে চলে যাই। বিকালে তারা আমার বাড়ি গিয়ে আমার বৃদ্ধ মাকে চাপ প্রয়োগ শুরু করেন। খবর পেয়ে বাড়িতে গেলে তারা আমাকে জোর করে ধরে নির্বাচন কার্যালয়ে নিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য করেন।’

শাহজাহান বলেন, ‘যারা জোর করে আমাকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য করেছেন, আমার মৃত্যুর জন্য তারাই দায়ী থাকবেন।

শাহজাহানের স্বজনরা জানান, মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করায় সন্ধ্যায় তিনি ঘরের ভেতরে দরজা বন্ধ করে ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। দরজা খুলে তাকে উদ্ধার করা হয়।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাস জানান, রোগী মো. শাহজাহান ১০টি ঘুমের ট্যাবলেট খেয়েছিলেন। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। তার শারীরিক অবস্থা বিবেচনা করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাহার উল্যাহ নামের এক কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় তার বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বুধবার শাহজাহানসহ মেয়র ও কাউন্সিলর পদে ১২ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে মেয়র পদে দুজন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৯ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের করেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD