শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টঙ্গীতে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

গাজীপুরে টঙ্গীতে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে।

বৃহস্পতিবার সকালে মহানগরের টঙ্গী পশ্চিম থানার ৫৫ নম্বর ওয়ার্ড মিল বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন আশপাশের ঝুটের গোডাউন ও বিভিন্ন স্থাপনায় ছড়িয়ে পড়েছে। ঝুঁকিতে রয়েছে সেখানে ডিপিডিসির কেন্দ্রীয় ভাণ্ডার। ভাণ্ডারটিতে কোটি কোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জাম সংরক্ষিত রয়েছে।

খবর পেয়ে দমকল বাহিনীর পাঁচটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

টঙ্গী দমকল স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান জানান, আগুন যেন চারদিকে ছড়িয়ে না পড়ে সেজন্য তারা আপাতত চারপাশের স্থাপনাগুলো রক্ষার চেষ্টা চালানো হচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা পাশের কথিত মাজারে মাদকসেবীদের গাঁজার আগুন থেকে এর সূত্রপাত হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD